ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

ঋষভের বিষয়ে চুপ, নাসিমের প্রশংসা উর্বশীর মুখে

কখনো ভারতের ক্রিকেটার ঋষভ পন্থ কখনো পাকিস্তানের পেসার নাসিম শাহ; বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে এই দুই ক্রিকেটারের প্রেমের গুঞ্জন শোনা যায় মাঝে-মধ্যেই। তবে এই তিনজনের কেউই এখনো প্রেমের বিষয়টি স্বীকার করেননি। এবার আরও একবার আলোচনায় এই তিনজন।

সম্প্রতি এক পডকাস্টে উর্বশী রাউতেলাকে প্রশ্ন করা হয় হয় পন্থ ও নাসিম প্রসঙ্গে।

পন্থ ও নাসিমকে নিয়ে কথা বলার সময় উর্বশী রাউতেলাকে দেখে মনে হয়েছে বেশ বিব্রত তিনি। উপস্থাপকের প্রশ্নের উত্তরও দিয়েছেন সংক্ষিপ্তভাবে। ভক্তদের করা প্রশ্নই উর্বশীর কাছে তুলে ধরেন উপস্থাপক।

প্রশ্নটি এমন ছিল- ঋষভ পন্থ আপনাকে অনেক সম্মান করেন। এটা আমাদের জন্য আনন্দের, যদি আপনি তাকে (পন্থ) বিয়ে করেন। এমন প্রশ্নের জবাবে উর্বশী শুধু বলেছেন, ‘কোনো মন্তব্য নেই।’

এরপর উঠে আসে নাসিম প্রসঙ্গ। এ সময় উর্বশী নাসিমের দক্ষতার প্রশংসা করেন। তিনি নাসিমকে সবচেয়ে ভালো বোলার হিসেবে উল্লেখ করেন।

২০১৮-২০১৯ সালে পন্থ ও উর্বশীর মধ্যে প্রেমের গুঞ্জন প্রকাশ্যে আসে। তবে কেউই সেই সম্পর্কের কথা স্বীকার করেননি। পরে তাদের মধ্যে বিস্তর কাঁদা ছোড়াছুড়িও হয়েছে। ক্রিকেটপ্রেমীরা এখনও পন্থকে খেপানোর জন্য টেনে আনেন উর্বশীর প্রসঙ্গ। গত বছর পান্ত যখন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েন তখন উর্বশী তাকে ‘ভারতের গর্ব’ হিসেবে উল্লেখ করেছিলেন।

অন্যদিকে উর্বশী ও পাকিস্তানের পেসার নাসিম শাহ সর্বপ্রথম আলোচনায় আসেন ২০২২ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে। সেবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ম্যাচে দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন পেসার নাসিম শাহ। এরপরই তিনি পুরো লাইমলাইটে চলে আসেন। ঠিক তখনই নাসিম শাহের একটি ভিডিও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে দেন উর্বশী।

তখন থেকেই দুই দেশের দুই অঙ্গনের এই দুই তারকাকে নিয়ে চলে গুঞ্জন। এর পরে নাসিমের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উসকে দেন উর্বশী। নাসিম অবশ্য তখন দাবি করেছিলেন, ‘কে উর্বশী? আমি চিনিই না!’ এরপর উর্বশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রায় মিলিয়ে যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

ঋষভের বিষয়ে চুপ, নাসিমের প্রশংসা উর্বশীর মুখে

আপডেট টাইম : ১০:০৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪