ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ যা জানা গেল

চলতি মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এমনই একটি খবর প্রকাশ করেছিল ভারতের গণমাধ্যম। তবে সেটি লঘুচাপ হলে তা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

সোমবার সারাদেশে বৃষ্টি হয়ে কিছুদিনের জন্য তাপপ্রবাহ পুরোপুরি বিদায় নিতে পারে। ২২ বা ২৩ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে সারাদেশে বৃষ্টি বাড়ায় অঞ্চলভেদে এক থেকে ৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। এ কারণে চার অঞ্চলে দেওয়া তাপপ্রবাহের সতর্কবার্তা প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদফতর।

আজ রোববারও দেশে বৃষ্টিপাতের এলাকা ও পরিমাণ কিছুটা বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমবে। আর পরদিন সোমবার সারা দেশেই বৃষ্টির আভাস রয়েছে। এর মাধ্যমে তাপপ্রবাহ বিদায় নিতে পারে।

এদিকে আবহাওয়া অফিস জানায়, শুক্রবার গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) তাপপ্রবাহ বয়ে গেছে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬টার পূর্ববর্তী ১৪ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। মৌলভীবাজারে, শ্রীমঙ্গলে ৪১ মিলিমিটার, ফেনীতে ২১ মিলিমিটার, ময়মনসিংহে ১৪ মিলিমিটার এবং চাঁদপুর ও চট্টগ্রামের সন্দ্বীপে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সর্বশেষ যা জানা গেল

আপডেট টাইম : ০৭:৪৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪