ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কানের রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

বিনোদন ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

অভিনেত্রীর পোস্টে একজন ভক্ত লেখেন, ‘আমি শুধু বার বার দেখছি। প্রতিবার মুগ্ধ হচ্ছি।’

কানে রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নেন তিনি। অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট। গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। গলায় হিরা ও অন্যান্য দামি পাথর বসানো নেটলেস। সঙ্গে কালো লেসের গ্লাভস।

অনুষ্ঠানে উপস্থিত পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় কিয়ারাকে বলতে শোনা যায়, ‘আমার জন্য এই সুযোগ খুব সম্মানজনক। আমার ক্যারিয়ারের এক দশক হতে চলেছে। আমার মনে হয়, অসাধারণ একটা সময়ে এটা হলো। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে।’

এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা। তিনি গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন। আগামী দিনে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন-থ্রিলারে। যেখানে দক্ষিণী সুপারস্টার রাম চরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে ‘ওয়ার ২’-তে। রণবীর সিংয়ের ‘ডন ৩’ ছবিতেও থাকছেন কিয়ারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কানের রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

আপডেট টাইম : ১২:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪