ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

না ফেরার দেশে পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা

বিনোদন ডেস্কঃ না ফেরার দেশে পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা তালাত হুসেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থেকে ২৬ মে ৮৩ বছর বয়সে অনন্তের পথে পাড়ি জমান। পাকিস্তানের ‘ডন’ পত্রিকার খবরে এ তথ্য জানা গেছে।

কিংবদন্তিতুল্য অভিনেতা তালাত হুসেনের মৃত্যুর সংবাদ জানিয়েছেন আর্টস কাউন্সিল অব পাকিস্তানের করাচি প্রেসিডেন্ট আহমেদ শাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তালাত হুসেন। অবশেষে তিনি ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন।

অভিনেতা তালাত হুসেন ১৯৪০ সালে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন অ্যাকাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্টে লেখাপড়া করেছেন।

তালাত হুসেন পাকিস্তানের রেডিও, টেলিভিশন, মঞ্চ নাটক এবং চলচ্চিত্রে কাজ করেছেন। তার প্রায় সব কাজই প্রশংসিত ও জনপ্রিয় হয়েছে। ‘আরজুমান্দ’, ‘আনসু’, ‘বন্দির’, ‘দেশ পরদেশ’, ‘তারিক বিন জিয়াদ’, ‘ঈদ কা জোরা’, ‘ফানুনি লতিফে হাওয়ায়ে’সহ অনেক জনপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন। তালাত হুসেন বলিউড তারকা জিতেন্দ্র ও রেখার সাথে ১৯৮৯ সাল ‘সৌতান কি বেটি’সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয়।

অভিনেতা তালাত হুসেনে মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি তার শোকবার্তায় বলেন, ‘অভিনেতা তালাত হুসেনের মৃত্যুতে চলচ্চিত্রে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ যোগ্য নয়।’

১৯৮২ সালে তালাত হুসেনকে প্রাইড অব পারফরমেন্স এবং ২০২১ সালে সিতারা-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত করা হয়। তার মৃত্যুতে পাকিস্তানের শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

না ফেরার দেশে পাকিস্তানের খ্যাতিমান অভিনেতা

আপডেট টাইম : ০৭:৪৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪