ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৮ কাঁচা রাস্তায় ১০ হাজার মানুষের দুর্ভোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে শাহেদল ইউপির বেশিরভাগ রাস্তায় উন্নয়নের ছোঁয়া লাগলেও কুড়িমারা গ্রামের ভেতর দিয়ে উপজেলা ও জেলা সদরে সংযোগকারী গ্রামীণ ৮টি গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল। উপজেলার উত্তর কুড়িমারা ও দক্ষিণ কুড়িমারা গ্রামের ভেতর দিয়ে যাতায়াতকারী এসব কাঁচা রাস্তা দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে রয়েছেন উপজেলার আশুতিয়া, গলাচিপা, ঠাডারকান্দা, কুড়িমারা, বাসুরচর, কাউনা ও বিশ্বনাথপুর, ধনকুড়াসহ আশপাশের ১০ গ্রামের মানুষ। যেন দেখার কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পরে বহুবার ক্ষমতার রদবদল হলেও ভাগ্য ফেরেনি তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার শাহেদল ইউনিয়নের কুড়িমারা গ্রামের ভিতর দিয়ে চলাচলের ৮ গ্রামীণ রাস্তার মধ্যে প্রায় ৬ কিলোমিটারই কর্দমাক্ত। রাস্তাগুলো দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন উপজেলার আশুতিয়া, গলাচিপা, ঠাডারকান্দা, কুড়িমারা, বাসুরচর, কাউনা ও বিশ্বনাথপুর, ধনকুড়াসহ আশপাশের ১০ গ্রামের মানুষ।

কাদায় বেহাল এসব গ্রামীণ রাস্তাগুলো হলো- উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের আব্দুল মান্নান বিএসসির বাড়ি থেকে মাছিম মুন্সীর বাড়ি পর্যন্ত এক কিলোমিটার, মনো মিয়ার বাড়ি থেকে খোকা মিয়ার বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, মুক্তিযোদ্ধা ছাত্তার মিয়ার বাড়ি থেকে মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার, মুক্তিযোদ্ধা নুর ইসলামের বাড়ি থেকে ফজলুর রহমানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের বাড়ি থেকে কাঞ্চন মিয়ার বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, কোয়েদী বাড়ির মসজিদ থেকে বাচ্চু মেম্বারের বাড়ি পর্যন্তে এক কিলোমিটার, আবদুল হাইয়ের বাড়ি থেকে কাদিরের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার, কাদিরের বাড়ির মসজিদ থেকে সাবেক মেম্বার রুবেলের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার রাস্তা।

সরেজমিনে শাহেদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রুবেল মিয়া, স্থানীয় বাসিন্দা মো. আব্দুল হাই, মো. আজহারুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. মজিবুর রহমান, মো. রতন মিয়াসহ অনেকেই জানান, গ্রামীণ জনপদে চলাচলের জন্য উত্তর কুড়িমারা গ্রামের কাঁচা ওই ৮ রাস্তা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পুলেরঘাট বাজার থেকে হোসেনপুর রাস্তা এবং ঐতিহ্যবাহী আমতলা থেকে কাউনা বাজারগামী ইলিম পরদানীর বাড়ির পাশ দিয়ে চলাচলকারী আরো দুটি গুরুত্বপূর্ণ রাস্তার সঙ্গে সংযোগ স্থাপন করেছে ওই রাস্তাগুলো। ওইসব রাস্তা দিয়ে প্রতিদিন পাশের আরো ১০ গ্রামের লোকজন উত্তর এবং দক্ষিণ কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামী ফাউন্ডেশন মাদরাসা, আঞ্চলিক পোস্ট অফিস ও স্থানীয় চারটি মসজিদসহ বিভিন্ন স্থানে ভোগান্তি নিয়ে যেতে হচ্ছে পথচারীদের।

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার উত্তর কুড়িমারা গ্রামের ওই ৮ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সংশ্লিষ্ট কেউই কার্যকরী উদ্যোগ গ্রহণ করেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই ওইসব রাস্তায় মারাত্মক কাদার সৃষ্টি হয়ে যানবাহন চলাচলে অনুপোযোগী হয়ে পড়ে। এমনকি খালি পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে যায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ১০ গ্রামের মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই এ ভোগান্তি যেন আরো বেড়ে যায় কয়েক গুণ।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, ওইসব কর্দমাক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় পা পিছলে অনেক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়ার ক্ষেত্রেও ভোগান্তিতে পড়তে হয়।

কিশোরগঞ্জের জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম এবং স্থানীয় শাহেদল ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন বলেন, উত্তর কুড়িমারা গ্রামের ভেতর দিয়ে চলাচলকারী গ্রামীণ ওই ৮ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। তাই জনগুরুত্বপূর্ণ ওইসব রাস্তা সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি স্থানীয় এলজিইডি অফিস থেকে খুব শিগগিরই রাস্তাগুলোর সার্ভে কার্যক্রম সম্পন্ন করে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৮ কাঁচা রাস্তায় ১০ হাজার মানুষের দুর্ভোগ

আপডেট টাইম : ০২:১৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪