মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: চসিক মেয়র সাবেক প্রধানমন্ত্রী ওলির মুক্তির দাবিতে বিক্ষোভ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার লক্ষ্যে ডিএনসিসি’র উন্নয়ন কাজে গুণগতমান নিশ্চিতে প্রকৌশলীদের মাঠে থাকা বাধ্যতামূলক বদলগাছী উপজেলায় কর্মরত কিছু সাংবাদিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত পরিচয়ের অপব্যবহার করে অনৈতিক সুবিধা বিমানকে যাত্রীবান্ধব ও লাভজনক করার আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর কুড়িগ্রামে জেলা পর্যায়ে বিকেএসপির খেলোয়াড় বাছাই অনুষ্টিত। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা “মিজ হোসনে আরা” কে ফুলেল শুভেচ্ছা প্রদান। ভাঙনের মুখে সাতক্ষীরার দুই শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজার উলিপুরে সংবাদ প্রকাশের পর চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জায় লড়ছেন অসহায় শিশু আঁখির পাশে, উপজেলা প্রশাসন

আইনমন্ত্রীর অনুরোধ ধর্ষণে জড়িতদের জামিন না দেয়ার

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৩৪৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সামাজিক পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতরা যেন উচ্চ আদালত থেকে বেল (জামিন) না পায় সে বিষয়ে সবাইকে মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রাজধানীর নিবন্ধন অধিদফতর প্রাঙ্গণে বুধবার জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত জেলা ও দায়রা জজদের নতুন গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ অনুরোধ করেন আইনমন্ত্রী।
দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। অনেক সময় আইনের ফাঁকফোকরে অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। এ জন্য ভুক্তভোগী পরিবারের দাবি থাকে এসব বিচার যেন দ্রুত কার্যকর করা হয়। এ ক্ষেত্রে আপনার কোনো উদ্যোগ থাকবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এসব ঘটনার ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন দেয়ার পর বিজ্ঞ বিচারিক আদালতে এ ধরনের মামলাগুলো বিলম্বিত হয় না।’

‘আপনারা নুসরাতের মামলা দেখছেন এবং আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এ ধরনের মামলার ক্ষেত্রে পলিশ প্রতিবেদন পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচার কাজ সম্পন্ন হবে। এখন উচ্চ আদালতের কথা বললে আমাকে বলতেই হয়, এ পরিস্থিতিটা একটু ভিন্ন ধরনের। আমার কাছে অনেক তথ্য আছে যে বিচারিক আদালতে সাজা হয়েছে বা অত্যন্ত সেনসেশনাল মামলা মোকদ্দমায়ও দেখা গেছে যে, উচ্চ আদালতে সেসব আসামিদের বেল দিয়ে দেয়া হচ্ছে,’বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি জানি না। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এটা নিয়ে আলাপ আলোচনা করব। আমি শুধু একটু অনুরোধ করতে পারি যে অপরাধগুলো হচ্ছে আমার মনে হয় সময় এসেছে একটু কঠোর হওয়ার, সময় এসেছে এদের জেলখানায় রাখার। সে ব্যাপারে বিচার বিভাগকে আমি কোনো সুপারিশ বা আদেশ দিচ্ছি না। সামাজিক পরিস্থিতিতে আমি শুধু অনুরোধ করছি, এদিকে যেন সকলের মনোযোগটা হয়।’

বিচারিক বিষয়ে বিএনপি নেতারা ভ্রান্তিমূলক মিথ্যা তথ্য প্রচার করছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘এখন মনে হচ্ছে উনাদের আইন শেখাতে হবে।’

পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় যে রায় দেয়া হয়েছে এ নিয়ে বিএনপি বলে আসছে আইন মন্ত্রণালয় এ রায় লিখে দিয়েছে আর আদালত তা প্রকাশ করেছে। এ বিষয়ে আপনার অভিমত কি জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় উনাদের সময় উনারা এ ধরনের রায় লিখে দিতেন সে অভিজ্ঞতা থেকে এসব বলছেন। আমি স্পষ্টভাবে বলতে পারি, বিচার বিভাগকে আমরা কোনোভাবেই চাপ দেই না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।’

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনায় করা মামলার রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। একই মামলায় ২৫ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি বলে বেড়াচ্ছে খালেদা জিয়া জামিনযোগ্য অপরাধে করেছেন তারপরও তাকে জামিন দেয়া হচ্ছে না। সকলেই জানেন এতিমের টাকা চুরি করার জন্য খালেদা জিয়াকে বিজ্ঞ বিচারিক আদালত পাঁচ বছর জেল দিয়েছিলেন। হাইকোর্ট সে রায়ের আপিলে আরও ৫ বছর বাড়িয়ে ১০ বছরের জেল দিয়েছেন।’

তিনি বলেন, ‘এতিমখানার টাকা আত্মসাতের জন্য আবার বিচারিক আদালত খালেদা জিয়াকে ৭ বছরের জেল দিয়েছেন। সেটাও জামিনযোগ্য নয়। তার পরও বিএনপি সব সময় ভ্রান্তিমূলক তথ্য জনগণকে দিচ্ছেন। তারা যে মিথ্যার ওপর রয়েছেন এগুলো সেটারই প্রমাণ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com