রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল ফিতর উৎসবে বিভিন্ন মসজিদে উপস্থিত সায়ন্তিকা ব্যানার্জি ও ববি হাকিম ঈদের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আমরা চাই, প্রত্যেকে যেন সাংবিধানিক অধিকার ভোগ করতে পারে : অর্থমন্ত্রী এক মাসেই সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান: পানিসম্পদ মন্ত্রী মাধবপুরে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেন আনোয়ার হোসেন বেলাল যশোর সদর উপজেলা ঈদুল ফিতর জামাত অনুষ্ঠিত সিটিজেন নিউজ সম্পাদকের ঈদ শুভেচ্ছা দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত; শেখ ফজলে বারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতামেলা সিরিল রামাফোসা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

মাতামেলা সিরিল রামাফোসাকে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক সংসদ নির্বাচনে আপনার বিজয় দক্ষিণ আফ্রিকার জনগণ আপনার নেতৃত্বে যে বিশ্বাস ও আস্থা রেখেছে তার প্রমাণ।

শেখ হাসিনা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতি আপনার অঙ্গীকার আপনার দেশে গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে আপনার মহান নেতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে।

তিনি চিঠিতে বলেন, ‘আমি নিজেও এই সুযোগটি কাজে লাগাচ্ছি আমার দৃঢ় বিশ্বাস আপনার নেতৃত্বে, জাতীয় ঐক্যের সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে এবং দক্ষিণ আফ্রিকার উন্নয়নের একটি নতুন যুগের সূচনা করবে।

শেখ হাসিনা আরও লিখেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ ইতিহাস থাকায় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনা রয়েছে।

তিনি লিখেন, ‘আমি আত্মবিশ্বাসী যে আমাদের সহযোগিতা শুধু অর্থনৈতিক সহযোগিতার উন্নয়ন ঘটাবে না বরং পারস্পরিক স্বার্থের বৈশ্বিক সমস্যাগুলোকেও সমাধান করবে।’

তিনি আরও লিখেন, ‘ফিলিস্তিনের প্রতি আপনার সরকারের অকুণ্ঠ সমর্থন এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতার জন্য আপনার দৃঢ় অবস্থানের জন্য আমি গভীরভাবে প্রশংসা করি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী মাতামেলা সিরিল রামাফোসার সাফল্য, সুস্বাস্থ্য এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে আরেকটি মেয়াদ শুরু করার জন্য তাকে শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com