শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং সেমিনার অনুষ্ঠিত অসচ্ছল বিচার প্রার্থীদের জন্য ৩৩৯ কোটি ৪১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড পেঁপে চাষে সফল রেম্রাচাই মারমা, তার অনুপ্রেরণায় বদলে গেছে খাগড়াছড়ির দূরছড়ি গ্রাম ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রে ১০ দিনে তৃতীয়বার হামলা : আইএইএ দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বগুড়ার শিবগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে ‘শত ধ্বনিতে স্বাধীনতার ঝংকার’ অনুষ্ঠিত জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত দক্ষিণ বৈরুতে পুনরায় হামলা চালিয়েছে ইসরাইল, সরাসরি সংঘর্ষ দাবি হিজবুল্লাহর

দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯২ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃ দেশের ১৭ অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববার রাতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com