রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর কবর জেয়ারত করলেন এস আই আর বিরোধী–প্রকাশ্য গণ কনভেনশন। নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ সংসদ কার্যকর ও প্রাণবন্ত করতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব ঝালকাঠিতে গাবখান নদীতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্র নিখোঁজ রাজাপুরে ঢাকা-চট্টগ্রামগামী বাসে বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার ৫ উপায়

নায়ক শান্ত খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০২ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করা ও প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিম খানের ছেলে চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রায় দুই বছর ধরে নায়কের সন্দেহজনক বিশাল সম্পত্তির স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। ২০২২ সালে সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেতে দেশি-বিদেশি ৫৮টি ব্যাংককে চিঠি পাঠায় সংস্থাটি।

প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে শান্ত খান। বড় পর্দায় তার অভিষেক হয়েছিল ২০১৯ সালে। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

প্রসঙ্গত, শান্ত খানের বাবা সেলিম খানও আছেন দুদকের নজরে। মূলত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপনের অভিযোগে অভিযুক্ত সেলিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com