ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

‘তুফান’র পর রাফির নতুন যাত্রা

বিনোদন প্রকিবেদকঃ এবারের ঈদে নির্মাতা রায়হান রাফি ‘তুফান’ সিনেমা দিয়ে ঝড় তুলেছেন। সেই ঝড়ের রেশ কাটতে না কাটতেই নতুন যাত্রা শুরু করেছেন এ নির্মাতা।

দেশের মাটিতে সাফল্য দেখার পর ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলেছে রাফীর এই ছবিটি। এরই মধ্যে নতুন এক সুসংবাদ দিলেন রাফী। অদূর আগামীতেই নতুন একটি কনটেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন তিনি। তবে সেটি কোনো সিনেমা নয়, ‘ব্ল্যাক মানি’ নামে একটি ওয়েব সিরিজ আনছেন এই নির্মাতা!

ইতোমধ্যে নতুন এই ওয়েব সিরিজটি নিয়ে একটি চুক্তি সই করেছেন রাফী।

সম্প্রতি বঙ্গ’র অফিসে প্রতিষ্ঠানটির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু’র মধ্যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মুশফিকুর রহমান। পরে রায়হান রাফী এক পোস্টে জানান, বঙ্গ’র মাধ্যমে ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ প্রস্তত হচ্ছে।

এ প্রসঙ্গে রাফী গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গ’র সাথে এটি আমার প্রথম কাজ। সাধারণত আমি যে ধরণের গল্প পর্দায় বলার চেষ্টা করি, এটি সেটি থেকে অনেকটাই ভিন্ন। বঙ্গ’র সাথে এরকম একটা প্রজেক্টে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।

‘ব্ল্যাক মানি’র শ্যুটিং কবে হবে এবং কারা অভিনয় করবে, এ প্রসঙ্গে রাফী বলেন, ‘শ্যুটিংয়ে নামতে দেরি আছে। আমার সব কনটেন্টে কাস্টিংয়ে চমক থাকে। এটিতেও ব্যতিক্রম হবে না।’

তবে রায়হান রাফী সিনেমা নির্মাণ করে থাকলেও এর আগে বেশ কিছু ওটিটি কনটেন্ট নির্মাণ করেছেন তিনি। রাফীর বানানো ওয়েব ফিল্ম তিনটি হলো- জানো, টান ও ফ্রাইডে।

এদিকে আগামী শুক্রবার ভারতে মুক্তি পেতে চলেছে ‘তুফান’। সেখানে চলছে ছবিটির প্রচারণার কাজ। ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন রায়হান রাফী। মেট্রোরেল থেকে বিলবোর্ড, কলকাতার রাস্তায় রাস্তায় ঝুলছে শাকিবের ‘তুফান’ এর পোস্টার। আর সেসব ছবি ধারণ করে সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন রাফী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

‘তুফান’র পর রাফির নতুন যাত্রা

আপডেট টাইম : ০৬:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪