ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কোটাবিরোধী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন

সিটিজেন প্রতিবেদকঃ সরকারি নতুন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে সারাদেশে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সরকারবিরোধী রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’।

শুক্রবার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি এ কথা জানান।

তিনি বলেন, ‘ছাত্র-ছাত্রীরা নেমেছে কোটা সংস্কারের জন্য, শিক্ষকরা আন্দোলন নেমেছেন প্রত্যয় স্কিম বাতিলের জন্য। সব আন্দোলন আমাদের। এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোনো ষড়যন্ত্র করছে না। এই শিক্ষক আমাদের, এই ছাত্র আমাদের, এই দেশের জনগন আমাদের। তাদের প্রতিটি আন্দোলনে আছি, থাকব। সব বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই সরকারের পতন ঘটাতে হবে।

গণতন্ত্র মঞ্চের উদ্যোগে প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত দেশের স্বার্থ বিরোধী বিভিন্ন সমঝোতা স্মারকের প্রতিবাদে এই সমাবেশ হয়। সমাবেশের পর বিক্ষোভ মিছিল পুরানা পল্টনে মোড়ে গিয়ে শেষ হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারের একটাই লক্ষ্য ক্ষমতায় থাকবে যেকোনো প্রকারে। এই সরকারের সঙ্গে কোনো আপোষ হবে না। সরকারের বিরুদ্ধে লড়াই চলবে।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ও জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কোটাবিরোধী ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন

আপডেট টাইম : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪