বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২,৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রী জার্মান সংসদের পরিবেশ কমিটির প্রতিনিধিদলের সঙ্গে পরিবেশ মন্ত্রীর বৈঠক ঝিনাইদহের নতুন ডিসি নোমান হোসেন খাগড়াছড়িতে অকটেন না পেয়ে তদারকি কর্মকর্তার উপর হামলা উলিপুরে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে নির্বাহী অফিসার :মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দিলেন উপহার ত্রিশালে অসহায় অন্তঃসত্ত্বা নারী উদ্ধার, নিরাপদ আশ্রয়ে প্রেরণ খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিঝুসহ পাহাড়ের বৃহৎ সামাজিক উৎসব উদযাপন কবি নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী পিরোজপুর যুব উন্নয়নের কৃষি প্রকল্পে বড় দুর্নীতি অনিয়ম ঢাকতে প্রশিক্ষনার্থীদের সামান্য উপহার।

শেখ মুজিবের স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০০ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে ‘বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়বো। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে। আমরা এক সময় চাঁদেও যাবো। তাই সবাইকে এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ’৭৫- এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। মানুষের জানা উচিত, কীভাবে স্বাধীনতা পেলাম। স্বাধীনতার পরে যে কাজগুলো হয়েছে, সেগুলোও জানতে হবে।

অনুষ্ঠান শেষে সেখান থেকে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় পদ্মা সেতু প্রকল্পের সফল সমাপনী অনুষ্ঠানের পর শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় সেতু পার হয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা। সরকারপ্রধান হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন। এরপর আত্মীয়স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com