শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’ ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রবিবার সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত ইরানি ড্রোন-রাডার স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা লিভারপুল ডিফেন্ডার এন্ডি রবার্টসনের সাথে চুক্তি করেছে টটেনহ্যাম তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

সাফের ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-ভারত

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: সাফে নিজেদের হ্যাটট্রিক শিরোপার খোঁজে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ঋতুপর্ণা চাকমারা। ২০২২ ও ২০২৪ সালে সর্বশেষ দুই আসরেই সেরা মুকুট মাথায় পড়েছিল বাংলাদেশ।

২০১৬ সালের পর প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এবারের আসরে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী ছিল ভারত ও মালদ্বীপ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মত ফাইনালে উঠে তারা। ফাইনাল জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডা। ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে মান্ডা বলেন, ‘আমরা ফাইনালে পৌঁছে শিরোপা জয়ের সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাতে চাই। মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দিতে সবাই প্রস্তুত।’

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চাপ নিতে নারাজ মান্ডা। তিনি বলেন,‘আমরা খুব বেশি চাপ নিচ্ছি না, কারণ আমরা আগেও ভারতের বিপক্ষে খেলেছি এবং তাদের সম্পর্কে ভালো ধারণা আছে। আমাদের লক্ষ্য হলো ভারতের বিপক্ষে ভালো ফুটবল খেলা এবং মাঠে নিজেদের সেরাটা দেওয়া।’

ভারতকে সমীহ করে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাংলাদেশ দল প্রস্তুত বলে জানান মান্ডা। তিনি বলেন,‘মানসিকভাবে আমরা যে কোনো পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। কারণ আমরা জানি সামনে যা-ই আসুক না কেন, আমাদের তা মোকাবিলা করতে হবে। যেহেতু আমরা শিরোপা জয়ের সুযোগ পেয়েছি। এজন্য আমরা মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা ম্যাচের বাইরে অন্য কোনো দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের সম্পূর্ণ মনোযোগ খেলার ওপর এবং নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে লড়াই করা।’

এদিকে, গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পায় ভারত। মালদ্বীপকে ১১-০ গোলে হারানোর পর বাংলাদেশের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভুটানের মুখোমুখি হয় স্বাগতিকরা। সেমিতে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ২০১৯ সালের পর আবারও ফাইনালে উঠে ভারত।

রেকর্ড ষষ্ঠবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্য ভারতের। ২০১০ থেকে ২০১৯ পর্যন্ত প্রথম পাঁচ আসরেই শিরোপা ঘরে তুলেছিল তারা। এরপর ২০২২ ও ২০২৪ সালের আসরের ফাইনালে উঠতে পারেনি ভারত। ঐ দুই আসরে নেপালকে হারিয়ে শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ।

বাংলাদেশ দল : রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, কোহাটি কিস্কু, সুরভি আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহলা মার্মা, সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিক, সুরভী আকন্দ প্রীতি এবং শামসুন্নাহার (জুনিয়র)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com