শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কেটে ফেলা উপড়ে যাওয়া গাছ অলৌকিকভাবে সোজা,শত শত মানুষের ভিড়, চলছে মানত ধামইরহাটে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিলের ঈদ উপহার বঞ্চিত ভিক্ষুক ও দুস্থদের -মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান বিশ্বম্ভরপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জে জলবায়ূ মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন শাহজাল বিমানবন্দরে আবারও আগুন, গাফিলতি পেলে কঠোর অ্যাকশন : প্রতিমন্ত্রী মিল্লাত কুড়িগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে সমর্থন চাইলেন মাহাবুবুর রহমান মহুবর কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লালমনিরহাটের বাবা-ছেলের মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

গুজরাটে ছয় তলা ভবন ধসে বহু হতাহতের শঙ্কা

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১০৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাটের সুরাটে একটি বহুতলবিশিষ্ট আবাসন ভবন ধসে পড়েছে। ছয় তলা ভবনটি ভেঙে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তবে এখনও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৬ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানায় আনন্দবাজার পত্রিকা অনলাইন।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবন ধসের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বহুতল ভবনটি মাত্র আট বছর আগে নির্মিত হয়েছিল।

বাংলাদেশ থেকে ভারতে ১০ কেজি সোনা পাচারের চেষ্টা, আটক ৭
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ভবনধসের স্থানে ধ্বংসস্তূপের পাহাড় তৈরি হয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, বিকেল বেলা ভবনটি ধসে পড়ার সময় এর অন্তত পাঁচটি পরিবার এর ভেতরে ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া লোকদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু করেছে। উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি দলকেও ডাকা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ভবনটি খুব বেশি পুরোনো না হলেও জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বেশিরভাগ ফ্ল্যাট খালি ছিল।

সুরাটের জেলা প্রশাসক ডা. সৌরভ পারঘি বলেন, ছয়তলা একটি ভবস ধসে পড়েছে। আমরা কিছুক্ষণ আগে এক নারীকে জীবিত উদ্ধার করেছি। আরও চার বা পাঁচজন ভেতরে আটকা থাকতে পারেন।

তিনি বলেন, এনডিআরএফ এবং এসডিআরএফের দলগুলোকে দ্রুত উদ্ধারকাজের জন্য চাপ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, কয়েক ঘণ্টার মধ্যে বাকিদেরও উদ্ধার করতে সক্ষম হবো।

ভবনটি ধসে পড়ার কারণ উদঘাটনে তদন্ত হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com