ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

প্রেমের পর তমার সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন রাফি

বিনোদন ডেস্কঃ ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমা নিয়ে এখনো ব্যস্ততা কাটেনি বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির। সম্প্রতি সিনেমাটি ভারতেও মুক্তি পেয়েছে।

গুঞ্জন রয়েছে, ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়হান রাফি। যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি এই যুগল। তারপরও শোনা যাচ্ছে, চলতি বছরে বিয়ে করবেন তারা। কিন্তু সত্যিটা কী?

‘তুফান’ সিনেমার আলোচনা-সমালোচনা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন রায়হান রাফি। এ আলাপচারিতার এক পর্যায়ে উঠে আসে তমা-রাফির প্রেম-বিয়ের প্রসঙ্গ। জানতে চাওয়া হয়, আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন?

এ প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন, ‘এখনো এরকম কোনো পরিকল্পনা নেই। আরো কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি। তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে।

গত কয়েক বছর ধরে প্রেমের গুঞ্জন চলছে পরিচালক রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার। এই গুঞ্জন নিয়ে কেউই সরাসরি মুখ না খুললেও কেউ বলছেন ‘উই আর জাস্ট ফ্রেন্ড’—এর চেয়ে একটু বেশি, অন্যজন বলছেন, একই বয়সের হওয়ায় বন্ধুত্ব জমে উঠেছে।

রায়হান রাফির পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম। পরে আবার তাদের দেখা যায়, ‘৭ নম্বর ফ্লোর’, ‘সুড়ঙ্গ’ সিনেমায়।

শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। গত ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে এটি। ‘তুফান’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে।

একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন— চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

প্রেমের পর তমার সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন রাফি

আপডেট টাইম : ০৭:২৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪