ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

‘লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে’

বিনোদন প্রতিবেদকঃদেশবাসীর কাছে ঢালিউড চিত্রনায়ক ওমর সানী ব্যক্তি জীবনের জন্য দোয়া চেয়েছেন। আজ তার জীবনের একটি বিশেষ দিন হলেও কোনো আয়োজন রাখেননি তিনি। বরং ভক্তদের বলেছেন, যদি পারেন মন থেকে দোয়া করবেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বিবাহবার্ষিকী উপলক্ষে ফেসবুকে ওমর সানী লেখেন, ‘আজ ২ আগস্ট আমাদের বিবাহ বার্ষিকী, আলহামদুলিল্লাহ ৩০ বছর পার করলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব, কিন্তু হলো না চারিদিকে লাল শুধু লাল এর মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। কোন আয়োজন নয় যদি পারেন মন থেকে দোয়া করবেন আমাদের জন্য।’

ওমর সানী-মৌসুমীর সুখের সংসার আলোকিত করেছে দুই সন্তান। একজন পুত্র ফারদিন ও অন্যজন কন্যা ফাইজা।

গত বছর অক্টোবর মাস থেকে মৌসুমী আমেরিকায় রয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা জাহিদ হোসেনের ‘সোনার চর’। অন্যদিকে ওমর সানীকে সর্বশেষ এমডি ইকবালের ‘ডেডবডি’ সিনেমাতে দেখা গিয়েছিল।

১৯৯২ সালে নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে সানীর চলচ্চিত্রে অভিষেক। অন্যদিকে মৌসুমীর সিনেমায় অভিষেক ১৯৯৩ সালে। তার অভিনীত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমার মাধ্যমে জুটি বাধেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

‘লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে’

আপডেট টাইম : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪