শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

বাংলাদেশে ভারতের সহযোগিতায় চলমান প্রকল্পের কাজ চালু থাকবে: প্রণয় ভার্মা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সিটিজেন প্রতিবেদকঃ ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রণয় ভার্মা বলেন, শিল্প-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতসহ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এগিয়ে নিতে কাজ করবে ভারত।

এছাড়া ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পের কাজ চালু থাকবে বলেও জানিয়েছেন ভারতের হাইকমিশনার।

তিনি বলেন, ‘আমরা বড় প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি। আশুগঞ্জ ও আখাউড়া প্রকল্পসহ কোনো প্রকল্প স্থগিত হয়নি।’

আগের মতোই ভারত এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে জানিয়ে প্রণয় ভার্মা বলেন, ভারত থেকে যে ঋণ পাওয়ার কথা সেটিও চলমান থাকবে।

এদিকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদে বলেন, ভারতের সঙ্গে কোনো কাজ থেমে নেই। বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বেশকিছু বড় বড় প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com