ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে নৌ ও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘নৌ চলাচল নির্বিঘ্ন’ রাখতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। ইয়েমেনের রাজধানী সানাসহ প্রধান কয়েকটি শহরে কিছু বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা সামরিক ফাঁড়ি ও একটি বিমানবন্দরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, এই হামলায় উড়োজাহাজ ও যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী হুতিদের মালিকানাধীন অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও বিভিন্ন সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে প্রায় ১০০টি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলায় দুটি জাহাজ ডুবে গেছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুতি।

লোহিত সাগরে জাহাজের ওপর হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। গত জুলাই মাসে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের ওপর আছড়ে পড়ে। এতে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হন।

তার আগে গত মাসে হুতিরা ইসরায়েলে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে একটি হামলা চালানো হয়।

এ ছাড়া গত সোমবার (৩০ সেপ্টেম্বর) হুতিরা ইয়েমেনের ওপর দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে। এটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ-৯ রিপার ড্রোন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তাদের একটি চালকবিহীন উড়োজাহাজ হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে নৌ ও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ০৫:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪