বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা রাজধানীতে মুষলধারে বৃষ্টি

অমিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাফী!

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদকঃ নাটকপ্রেমীরা কাজল আরেফিন অমি সম্পর্কে জানেন। বলা যেতে পারে, গত ৫ বছরে ইউটিউবে রীতিমতো ঝড় তুলে চলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ কর্তা। সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ‘হোটেল রিলাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ মুক্তি দিয়ে ভালোই প্রশংসা কুড়ান অমি।

অন্যদিকে বড় পর্দায় ‘পরাণ’, ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’র মতো জনপ্রিয় কিছু সিনেমা নিয়ে হাজির হয়েছেন রায়হান রাফী।

দু’জনের কাজের জায়গা কিছুটা ভিন্ন হলেও সম্প্রতি একই প্লাটফর্মে মুখোমুখি হতে চলেছেন এই দুই নির্মাতা। প্রথমবারের মতো ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ নিয়ে আসছেন রায়হান রাফী।

এই নির্মাতার প্রথম ওয়েব সিরিজের নাম ‘ব্ল্যাক মানি’। যেখানে দেখা যাবে একসময়ের জনপ্রিয় নায়ক রুবেলকে। সঙ্গে থাকছেন নায়িকা পূজা চেরী। ওটিটি প্লাটফর্ম বঙ্গ-এর প্রযোজনায় নির্মিত হচ্ছে সিরিজটি।

‘ব্ল্যাক মানি’ নির্মাণ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে হাজির হয়ে সরাসরি নির্মাতা কাজল আরেফিন অমির রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ জানিয়ে রাখেন রাফী।

অমি পরিচালিত একাধিক ওয়েব সিরিজ ওটিটিতে রেকর্ড করেছে। সেই রেকর্ড ভাঙার কথাই বলেছেন রাফী। এই নির্মাতা বলেন, আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু। সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে, সেগুলো অনেক রেকর্ড গড়েছে। আমি বঙ্গের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম।

তিনি আরও বলেন, অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে। এই যুদ্ধটা হোক কাজ দিয়ে। প্রথমবার ওয়েব সিরিজে নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি এমনভাবে তৈরি করেছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কী হতে যাচ্ছে।

‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। সিরিজটিতে রুবেল এবং অমি ছাড়াও আরও আছেন সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত যাকারিয়া। ছয় পর্বের এই ওয়েব সিরিজটি মুক্তি পেতে পারে চলতি বছরেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com