ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

সংগীতশিল্পী আদনান সামির মা মারা গেছেন

বিনোদন ডেস্কঃজনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামির মা বেগম নওরীন খান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। সোমবার (৭ অক্টোবর) মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আদনান সামি।

মায়ের একটি ছবি পোস্ট করে আদনান সামি লেখেন, সীমাহীন দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মারা গেছেন আমাদের প্রিয় মা বেগম নওরীন খান। আকস্মিক এ ঘটনায় ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছি আমরা।

তিনি আরও লেখেন, ভীষণ অমায়িক একজন মানুষ ছিলেন আমাদের মা। তিনি যার সংস্পর্শে যেতেন, তার সঙ্গে আনন্দ ও ভালোবাসা ভাগ করে নিতেন। আমরা তাকে খুব মিস করব। তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন সবাই।

তবে গায়কের মা কখন, কোথায়, কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি আদনান সামি। তবে তার মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করছেন তার ভক্ত ও শোবিজ অঙ্গনের তারকারাও।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

সংগীতশিল্পী আদনান সামির মা মারা গেছেন

আপডেট টাইম : ০৯:৩০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪