ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে এজলাস কক্ষে খুনের ঘটনায়

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: কুমিল্লায় আদালতের এজলাসে বিচারকের সামনেই ছুরিকাঘাত করে ফারুক ( ২৮) নামে এক যুবককে হত্যা করার ঘটনায় নিরাপত্তাগত দিক থেকে কারো কোনো গাফিলতি ছিল কি-না তা খুঁজে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিজিবি সদস্যদের বীরত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মঙ্গলবার (১৬ জুলাই) বিজিবি সদর দফতরে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এজলাস কক্ষে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। কীভাবে এজলাস কক্ষে একজন মানুষ ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করতে পারে সেটি খতিয়ে দেখা হচ্ছে। এতে যদি নিরাপত্তাগত দিক থেকে কোনো গাফিলতি থাকে, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তবে আরেকটি বিষয়, আদালতে কেমন নিরাপত্তা দেওয়া হবে এটি আদালত ঠিক করে পুলিশকে নির্দেশ দেন। আদালতের চাহিদা মতোই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। তবে এমন ঘটনার পর আদালত কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আমরা নানা রকম পদক্ষেপ গ্রহণ করছি। খুব দ্রুত বাস্তবায়ন হবে।

এর আগে পিলখানাস্থ বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বর্ডার গার্ড বাংলাদেশ পদক, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা এবং রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা ২০১৮ প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে এজলাস কক্ষে খুনের ঘটনায়

আপডেট টাইম : ০১:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯