বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী কাফরুলে আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

৩৫ বছর পর মিনি পর্দায় শাহরুখ খান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

বিনোদন ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খান বলে কথা। বছরজুড়েই আলোচনায় থাকা এই সুপারস্টারের রয়েছে নানা উপাধি। নানা কারণে কয়েক দিন পরপরই খবরের শিরোনামে উঠে আসেন কিং খান খ্যাত এই তারকা। এবার নতুন এক আলোচনার জন্ম দিলেন কিং খান।

১৯৮৯ সালে ছোট পর্দায় ‘ফৌজি’ ধারাবাহিকের মাধ্যমে অভিষেক হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের। বর্তমানে তিনি বলিউডের সুপারস্টার। তার ছবি মানেই ব্লকবাস্টার। তার ক্যারিয়ার শুরু যে ধারাবাহিকের হাত ধরে, সেই ‘ফৌজি’ ৩৫ বছর পর নতুন আঙ্গিকে ফিরছে ছোট পর্দায়। জানা গিয়েছে চিত্রনির্মাতা সন্দীপ সিং দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়েছেন এই কালজয়ী ধারাবাহিককে পুনরুজ্জীবিত করে তোলার জন্য।

এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা আবারো অন্যতম জনপ্রিয় এবং কালজয়ী শো-কে ফিরিয়ে আনতে চলেছি নতুন এবং আরো এক্সাইটিংভাবে। ১৯৮৯ সালে ফৌজি দেশকে শাহরুখ খানকে উপহার দিয়েছিল তার ট্যালেন্ট এবং এনার্জির ঝলক দেখিয়ে। আশা করব ফৌজি টু-ও ইতিহাস গড়ে তুলবে।

জানা গিয়েছে ‘ফৌজি টু’তে থাকছেন না শাহরুখ। তার বদলে বিগ বস ১৭ খ্যাত বিকাশ জৈনকে কর্নেল সঞ্জয় সিংয়ের চরিত্রে দেখা যাবে। গওহর খানকে দেখা যাবে লেফট্যানেন্ট কর্নেল সিমরজিৎ কৌরের চরিত্রে। এছাড়া সন্দীপ সিং এই ধারাবাহিকের মাধ্যমে ১২ জন নতুন অভিনেতাকে লঞ্চ করতে চলেছেন, যাদের তিনি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অভিনয়ের দক্ষতা দেখে বেছে এনেছেন।

এছাড়া ‘ফৌজি টু’তে দক্ষ দেশাইয়ের চরিত্রে থাকবেন আশিস ভরদ্বাজ, উৎকর্ষ কোহলিকে দেখা যাবে রংরেজ ফোগাট, রুদ্র সোনিকে দেখা যাবে হারুন মালিকের চরিত্রে। থাকবেন দার্জিলিয়ের আকাশ ছেত্রী, কানপুরের নীল সাতপুরা, চেন্নাইয়ের প্রিয়াংশু রাজগুরু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com