ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দীপিকার চেয়ে পারিশ্রমিকে এগিয়ে কারিনা!

বিনোদন ডেস্কঃ দীপিকা পাড়ুকোন বেশ লম্বা সময় ধরে বলিউডের শীর্ষ অভিনেত্রী। এরপর আলিয়া ভাট এসে তার তার জায়গা দখল করেন খানিকটা। তবে দীপিকা যার কাছ থেকে এক নম্বর আসনটি ছিনিয়ে নিয়েছিলেন তিনি কারিনা কাপুর খান।

এবার কারিনা আর দীপিকা একসঙ্গে আসছেন একই ছবিতে। রোহিত শেঠির ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজি ‘সিংহাম এগেইন’-এ দেখা যাবে তাদের। ‘সিংহাম’ সিরিজটি সবসময় দর্শকদের বিনোদন দিয়ে আসছে। তবে এবার বিনোদনের জন্য আরও নানান আয়োজন রেখেছেন রোহিত। ‘সিংহাম এগেইন’ ছবিটি দীপাবলি উপলক্ষে ১ নভেম্বর মুক্তি পাবে। ‘সিংহাম এগেইন’-এর অভিনয়শিল্পীদের লম্বা তালিকা দেখে বোঝা যাচ্ছে যে এবারের পর্ব আরও বিনোদনে ভরপুর হতে চলেছে। রোহিতের পুলিশ ইউনিভার্সের এই ছবিতে অজয় দেবগন ‘বাজিরাও সিংহাম’ রূপে আসবেন, তা সবারই জানা। তবে এই ছবিতে অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ এসব হেভিওয়েট তারকাকে একসঙ্গে এনে রোহিত অনেক বড় চমক দিতে চলেছেন। এখন দেখা যাক ‘সিংহাম এগেইন’-এর এই তারকাদের মধ্যে পারিশ্রমিকের দৌড়ে কে এগিয়ে আছেন, আবার কে পিছিয়ে আছেন।

পৌরাণিক মহাকাব্য রামায়ণের আধারে নির্মাণ করা হয়েছে ‘সিংহাম এগেইন’ ছবিটিকে। এই সিকুয়েলে অজয় দেবগন আবার ‘বাজিরাও সিংহাম’রূপে দাপট দেখাতে আসছেন। ‘সিংহাম এগেইন’-এ তার অভিনীত চরিত্রটি রাম দ্বারা অনুপ্রাণিত। ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজিকে অজয় তার নিজের কাধে সব সময় এগিয়ে নিয়ে গেছেন। ‘সিংহাম এগেইন’-এর মূল নায়ক তিনি-ই। তাই অজয়ের পারিশ্রমিক বাকি সব তারকার থেকে যে বেশি হবে, তা বলা নিষ্প্রয়োজন। এই ছবির জন্য অজয় ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘বীর সূর্যবংশী’রূপে আসতে চলেছেন। তিনি এই ছবির জন্য ২০ কোটি নিয়েছেন।

‘সিংহাম এগেইন’ ছবিতে অজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে কারিনা কাপুর খানকে। ছবিতে তার অভিনীত চরিত্রটি দেবী সীতা দ্বারা অনুপ্রাণিত। কারিনা এই ছবির জন্য দর হেঁকেছেন ১০ কোটি রুপি। ‘সিংহাম এগেইন’-এর পারিশ্রমিকের দৌড়ে কারিনার থেকে পিছিয়ে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘সিংহাম’-এর এই সিকুয়েল ছবিতে তিনি ‘লেডি সিংহাম’রূপে আসতে চলেছেন। রোহিতের পুলিশ ইউনিভার্সে প্রথম মহিলা পুলিশ হলেন দীপিকা। তার অভিনীত চরিত্রের নাম ‘শক্তি শেঠি’। এই ছবিতে উপস্থিতির জন্য দীপিকা ৬ কোটি রুপি নিয়েছেন।

দীপিকার স্বামী রণবীর সিংকে ‘সিংহাম এগেইন’ ছবিতে আবার ‘সিম্বা ভালেরাও’রূপে হুংকার দিতে দেখা যাবে। এই বলিউড তারকার পারিশ্রমিকের অঙ্ক ১০ কোটি বলে জানা গেছে।
‘সিংহাম এগেইন’-এ মারদাঙ্গা ভিলেনরূপে দেখা যাবে অর্জুন কাপুরকে। তার অভিনীত চরিত্রটি লঙ্কাপতি রাবণ দ্বারা অনুপ্রাণিত। অর্জুন এই ছবিতে খলনায়কের ভূমিকায় আসার জন্য ৬ কোটি দাবি করেছিলেন।

‘সিংহাম এগেইন’ ছবিতে টাইগার শ্রফকে ‘এসিপি সত্য’রূপে দেখা যাবে। তিনি তাঁর চরিত্রের জন্য ৩ কোটি নিয়েছেন।টাইগার শ্রফের বাবা তথা বলিউডের অভিজ্ঞ অভিনেতা জ্যাকি শ্রফ ‘সিংহাম এগেইন’-এ ক্যামিও হিসেবে আসতে চলেছে। এই সিকুয়েল ছবিতে তার অভিনীত চরিত্রের নাম ‘ওমর হাফিজ’। জ্যাকির পারিশ্রমিকের অঙ্ক ২ কোটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দীপিকার চেয়ে পারিশ্রমিকে এগিয়ে কারিনা!

আপডেট টাইম : ০৬:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪