ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

আবারও বিয়ে করলেন সুজানা

বিনোদন ডেস্কঃ এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুজানা জাফর ফের বিয়ে করেছেন। তবে অনেকটা চুপিসারেই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী। পাত্রের নাম জায়াদ সাইফ।

সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে কেকের উপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ।

ওই ভিডিওর মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেসব মন্তব্যের জবাবও দিয়েছেন এই মডেল ও অভিনেত্রী। বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

বছরের বেশিভাগ সময় দেশের বাইরে কাটে সুজানার। বাংলাদেশের পাশাপাশি তিনি আরব আমিরাতেরও নাগরিক। সর্বশেষ জানা যায়, ফ্যাশন হাউজের ব্যবসা নিয়েই সময় কাটছে এই মডেলের। তার হাউজের বেশির ভাগ জিনিস তিনি দুবাই থেকে নিয়ে আসেন। পাশাপাশি নিজেও ডিজাইন করেন। সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নিছক নিজের ভালোলাগা থেকেই পোশাক ডিজাইন করছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সুজানা। তার প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে তাকে বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরু করার মাস তিনেকের মাথায় তাদের মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর বিনোদন অঙ্গনকে বিদায় জানান সুজানা। সেসময় ব্যবসা ও ধর্মকর্মে মনযোগ দিয়েছিলেন তিনি। নতুন করে আবারও তার বিয়ের খবর পাওয়া গেল সামাজিক মাধ্যম মারফত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

আবারও বিয়ে করলেন সুজানা

আপডেট টাইম : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪