ঢাকা ০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সুখবর দিলেন রুনা খান

বিনোদন প্রতিবেদকঃ জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। বিভিন্ন সময় নতুন নতুন রুপে সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি।নিজের ওজন কমিয়ে রাতারাতি আলোচনায় চলে আসেন রুনা খান। কখনও ছড়িয়ে দেন রূপের দ্যুতি, আবার কখনও সাহসী অবতারে নিজেকে মেলে ধরে তাক লাগিয়েও দেন অনুরাগীদের। এ নিয়ে অবশ্য বিতর্কও কম হয়নি অভিনেত্রীকে নিয়ে। এসব কোনোকিছুকেই তোয়াক্কা না করে নিজের মতো করে এগিয়ে গেছেন, সাফল্যের মুখ দেখছেন অনায়াসেই।

এইতো দিন কয়েক আগেই, কাজল আরেফিন অমির ওয়েব কনটেন্ট ‘অসময়’-এ কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন অভিনেত্রী। এ নিয়ে রুনা মনে করেন, ‘অসময়’ তাকে সুসময় এনে দিয়েছে। এখন ওয়েব কনটেন্টে কাজ করার পাশাপাশি ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমাতেও।

তবে গত জুলাইয়ের পর নিজেকে একরকম আড়াল করে নিয়েছিলেন রুনা। সামাজিক মাধ্যমেও দেখা যায়নি তাকে। এখন আস্তে আস্তে নিজেকে ধরা দিচ্ছেন অভিনেত্রী। কখনও বিভিন্ন লুকে নিজেকে ধরা দিচ্ছেন, আবার কখনও নিজের কাজ নিয়েও দিয়ে যাচ্ছেন সুসংবাদ।

জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নাকি নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প। গণমাধ্যমের মুখোমুখি হয়ে রুনা বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবনঘনিষ্ঠ গল্পেই কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।’

তবে লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন রুনা খান। এছাড়াও এই অভিনেত্রীর আরও নাকি দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’। ‘অসময়’-এ রুনার অভিনয় দেখার পর এবার দর্শকদের আগ্রহ একটু বেশি; ছবিগুলোতে কতটা চমক দেখাতে পারেন, সেটিই এখন দেখার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সুখবর দিলেন রুনা খান

আপডেট টাইম : ০৭:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪