ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

টাইগারের কাছে ব্যায়ামের টিপস চাইলেন শাহরুখ খান

বিনোদন ডেস্কঃ নতুন করে শরীরচর্চায় মন দিয়েছেন বুঝি শাহরুখ। এই যেমন, ৫৯-এ পা দিয়েই সিদ্ধান্ত নিলেন আর ধূমপান তিনি করবেন না।নিজের এই খ্যাতি ধরে রাখতে এখনো নিজের শরীরকে ফিট ও আকর্ষণীয় করে তোলার প্রবল ইচ্ছে ও আগ্রহ রয়েছে তার। আর এ বিষয়ে পরামর্শ চাইলেন এক অনুজ অভিনেতার কাছে। সে আর কেউ নয়, বলিউডের ইয়াং সেনসেশন টাইগার শ্রফ।

সম্প্রতি কোনো রকম জড়তা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার শ্রফের কাছে জানতে চাইলেন সঠিক ব্যায়ামের নিয়মকানুন। যে শাহরুখ দিনে ১০০টা সিগারেট খেতেন, সেই শাহরুখ গুডবাই জানিয়েছেন ধূমপানকে। তবে এখানেই আটকে নেই তিনি। নিজেকে ফিট রাখতে ফের রোজ জিম করছেন বলিউড বাদশা। বদলেছেন ডায়েটও।

২ নভেম্বর শাহরুখের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শাহরুখকে শুভেচ্ছা জানান জ্যাকি শ্রফের ছেলে অভিনেতা টাইগার শ্রফ। টাইগারকে ধন্যবাদ জানিয়ে, শাহরুখ লিখলেন, ‘আমি আমার পেশির দিকে নজর রেখেছি। খুব শিগগিরই তোমার সঙ্গে যোগাযোগ করব। ব্যায়াম নিয়ে তোমার কাছ থেকে টিপস নিতে হবে।’

প্রসঙ্গত, শাহরুখ খানের জন্মদিন মানেই তার বাড়ি মান্নাতের বাইরে ভক্তদের ঢল। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে ভক্তদের আরাধনা। ৫৯ তম জন্মদিনেও একই দৃশ্য। শুক্রবার মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা। প্রতিবার ঈদ আর জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন তিনি। গত তিন দশকের এই রেওয়াজে করোনা মহামারির সময়টা ছাড়া একবারও বাদ পড়েনি!

তবে এবারের জন্মদিনে প্রথা ভেঙেছেন তিনি। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করলেন কিং খান। সেরকম কোনো আড়ম্বর নেই। সাদামাটা পোশাকেই পৌঁছে গেলেন মান্নাতের অনতিদূরে বান্দ্রার বাল গন্ধর্ব রং মন্দিরে। তবে সাজপোশাক যেমনই হোক, বাদশা ম্যাজিক বলে কথা! তিনি মঞ্চে উঠতেই যেন দিনভর অপেক্ষা করা ভক্তরা যেন প্রাণ সুধা পান করে স্বস্তি পেলেন। সেই অনুষ্ঠানে তিনি নেচেছেনও।

কিং খানের ওই ফ্যান ক্লাব থেকেই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই এক শাহরুখ ভক্ত চীন থেকে মুম্বাই আসেন তার সঙ্গে দেখা করতে। জানা গিয়েছে, এবার মেয়ে সুহানা নাকি বাবার জন্য বিশেষভাবে জন্মদিনের আয়োজন করেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

টাইগারের কাছে ব্যায়ামের টিপস চাইলেন শাহরুখ খান

আপডেট টাইম : ০৪:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪