ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

দেশে বিদ্যুৎ চালিত ট্রেন চালু করবো আমরা

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দেশে আমরা বিদ্যুৎ চালিত ট্রেন চালু করবো। বাংলাদেশের মানুষ যেন দ্রুত গতিতে কম খরচে কম সময়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারে সে ব্যবস্থা করা হবে।

আজ বুধবার বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনের এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বর্ধিত বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বর্ধিত বিরতিহীন আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’কে তিনি কোরবানি ঈদের উপহার বলেও ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশিতে ফু দিয়ে ও সবুজ পতাকা উড়িয়ে নতুন এ ট্রেনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। স্বাগত বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। এ ছাড়া রেলপথ উন্নয়নের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দেশের উন্নয়নের স্বার্থে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করে। রেলপথ যোগাযোগের জন্য এমনই একটি মাধ্যম, যাতে অল্প সময়ে এবং কম খরচে দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারেন। এ ছাড়া রেলে মালামাল খুব কম খরচে পরিবহন করা যায়। এজন্য রেলের উন্নয়নে আমরা আলাদা মন্ত্রণালয় করেছি। যার নাম দেওয়া হয়েছে রেলপথ মন্ত্রণালয়।

তিনি বলেন, যে সমস্ত জেলার মানুষ কখনও কোনোদিন রেলপথ দেখেনি, ভবিষ্যতে সেখানেও রেলপথ যাবে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেললাইন উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বেনাপোল এবং চাঁপাইনবাবগঞ্জের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

দেশে বিদ্যুৎ চালিত ট্রেন চালু করবো আমরা

আপডেট টাইম : ০২:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯