ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

নতুন করে কার প্রেমে মজলেন পরীমনি!

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন চলছে পরীমনির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি। ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বহুবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। ফের পরীর প্রেমের খবরে তোলপাড় নেটদুনিয়া।

সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পরী জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি আবারো প্রেমে পড়েছি।’ আর অভিনেত্রীর এই পোস্টের পর থেকেই শুরু হয় ব্যাপক আলোচনা।

অনেকেই ধারণা করছেন, পরীমনি নতুন সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে একদিন না যেতেই বিষয়টি ঠাট্টা বলে জানান দিলেন পরী।

এর আগে গতকাল ফেসবুকে পোস্ট করা পরীর ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়ির জানালায় ঘড়ি পরা এক পুরুষের হাতের ওপর হাত রেখেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি।’ ব্যক্তিগত আইডিতে পোস্ট করা রিলসটি তার পেজে শেয়ার করলে সেখানে শুরুতে নেতিবাচক মন্তব্য দেখা যায়। পরে সেসব মন্তব্য মুছে ফেলেন তিনি।

ঘটনা জানতে যোগাযোগ করা হলে সাড়া দেননি পরীমনি। অনেকেই ধারণা করছিলেন নতুন কোনো পণ্য বা সেবা প্রতিষ্ঠানের প্রচারণাও হতে পারে। আবার অনেকে ভাবছিলেন, একাকী নারীর প্রেমে জড়ানো বিচিত্র কোনো বিষয় নয়।

পরীমনির ওই পোস্ট মন্তব্য করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও প্রিয়জনেরা। বেশির ভাগ অনুসারী তাকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, ‘ভালোবাসা সুন্দর।’ কেউ বলেছেন, ‘ভালোবাসা ছাড়া বাঁচা মুশকিল। ভালোবাসা তোমার জন্য।’ কেউ বলেছেন, ‘পরীরা বারবার প্রেমে পড়ে। উঠতে বসতে পড়ে।

তবে সোমবার রাতে পরীমনি প্রকাশ করেন পুরো ভিডিওটি। সেখানে দেখা যায় ওই ব্যক্তি পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে মজা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘প্রাংকটা কি একটু বেশি হলে গেছিল?

গত ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্মে অবমুক্ত হয়েছে পরীমনি অভিনীত সিরিজ ‘রঙিলা কিতাব’। ওই সিরিজের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই তারকা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মোস্তাফিজ ইমরান নূর। থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এ সিরিজে একজন অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে পরীমনিকে। সিরিজটি বানিয়েছেন অনম বিশ্বাস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

নতুন করে কার প্রেমে মজলেন পরীমনি!

আপডেট টাইম : ০৬:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪