ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

২৯এ ভেঙে গেল এ আর রহমান-সায়রার সংসার

বিনোদন ডেস্কঃ প্রায় তিন দশকের দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে বিষয়টি নিশ্চিত করেন সায়রার আইনজীবী বন্দনা শাহ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ১৯ নভেম্বর বিবৃতি দিয়ে আলাদা হওয়ার কথা জানিয়ে দিয়েছেন এ আর রহমানের ২৯ বছরের জীবনসঙ্গী সায়রা বানু। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটা পোস্ট করেন শিল্পী।

এ আর রহমান এক্স এ লেখেন, ‘আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে।

আমরা ছিন্নভিন্ন তবুও আমরা অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলি আর তাদের জায়গা খুঁজে পাবে না। আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন তার জন্য ধন্যবাদ।’

এদিকে সঙ্গীত শিল্পী এ আর রহমানের বিবাহ-বিচ্ছেদের খবরে হতবাক ভক্ত ও নেটিজেনরা।

এর আগে বিয়ে ভাঙা নিয়ে সায়রা বানুর একটি বিবৃতি প্রকাশ্যে আনেন তার আইনজীবী। যেখানে তিনি বলেন, বিয়ের এত বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের মধ্যে মানসিক টানাপোড়েনের কারণেই তারা এই পথে হাঁটছেন।

জানানো হয়, একে অপরের প্রতি তাদের গভীর ভালবাসা সত্ত্বেও, রহমান ও সায়রা খেয়াল করেছেন তাদের মধ্যে আজ অনেক ব্যবধান, দূরত্ব তৈরি হয়েছে।

যা এই মুহুর্তে কারোর পক্ষেই পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন তারা। আর তাই তারা এই ভঙ্গুর সেতু রেখে দিতে রাজি নন।

সায়রা বানু জানান, তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয় মোটেও সহজ ছিল না, তবুও অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই মুহূর্তে গোপনীয়তা রক্ষা এবং তাদের একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন সায়রা বানু।

শেষবার আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে। তখনও তাদের দেখে বোঝা সম্ভব হয়নি যে তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে।

১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এ আর রহমান। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

২৯এ ভেঙে গেল এ আর রহমান-সায়রার সংসার

আপডেট টাইম : ০২:০০:১১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪