ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

দেড়শ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

বিনোদন প্রতিবেদকঃ দেড়শ’ পর্বে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। প্রচার হবে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে। ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। প্রচার শুরু হওয়ার পর থেকেই এ ধারাবাহিকের প্রতি দর্শক চাহিদা ঈর্ষণীয়। ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ-ই এর বড় প্রমাণ।

এক বিজ্ঞপ্তিতে বৈশাখী টেলিভিশন জানিয়েছে, গত বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাড়া পাওয়ার পর নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক। ধারাবাহিকটি প্রচারের পরও দর্শকের বেশ চাহিদা রয়েছে।

টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করছেন আল হাজেন। প্রযোজনা করেছে মিড এন্টারপ্রাইজ।

ধারাবাহিকটির নাম ভূমিকায় আছেন রাশেদ সীমান্ত। আরও অভিনয় করেছেন অহনা রহমান, তানজিকা আমিন, নীলা ইসলাম শফিক খান দিলু, বিনয় ভদ্র, সায়কা আহমেদসহ অনেকে।

নাটকটি প্রসঙ্গে গল্পকার টিপু আলম মিলন বলেন, সমান জনপ্রিয়তা নিয়ে ‘হাবুর স্কলারশিপ’ নাটকটি এগিয়ে চলছে। নাটকে যেমন বিনোদন এবং হাস্যরস আছে তেমনি আছে সমাজ সচেতনতা। ঘুণে ধরা এ সমাজের নানা অসংগতি তুলে ধরাই নাটকের মূল প্রতিপাদ্য। ভালো গল্পের নাটক হলে মানুষ যে এখনও নাটক দেখে তার প্রমাণ এটি।

নাটকটির শুটিং বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

দেড়শ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

আপডেট টাইম : ০২:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪