ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮

জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার,০৯ জানুয়ারি,২০২৫ ইং।

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন,আওয়ামী স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার গত ১৭ বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তুপ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে স্বাভাবিক ও সচল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা দিয়েছেন। ৩১ দফা রুপরেখার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি আমরা সংষ্কার করতে পারি; তাহলে বাংলাদেশের প্রত্যকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আবার পরিপূর্ণ ভাবে সচল হবে।

তিনি বলেন, সেটা তখনই সম্ভব যখন বাংলাদেশে জনগণের অংশ গ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন,গত ১৭ বছরের সংগ্রামে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই; কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও পর্যন্ত ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।

তিনি বলেন,এদেশের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ ও সচেতন থাকলে ষড়যন্ত্রকারীরা কোন ক্ষতি করতে পারবে না।

ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর মামুন এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,মহানগর উত্তর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সিনিয়র যুগ্ম আহবায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান প্রমুখ।

এরপর রাতে আমিনুল হক মিরপুরের রুপনগরে আরামবাগ মাঠে এক অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা ক্ষতি করতে পারবে না : আমিনুল হক

আপডেট টাইম : ০৮:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫