ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

প্রেম নিয়ে ছেলের সামনে খোলামেলা আমির খান

বিনোদন ডেস্কঃ বয়সের গণ্ডি ৬০ পেরিয়েও এখনো আগের মতো রোমান্টিক বলিউড হিরো আমির খান। সম্প্রতি ছেলের অভিনীত সিনেমা ‘লাভিয়াপা’র ট্রেলার উদ্বোধনীতে এসে প্রেম নিয়ে খোলামেলা মন্তব্য করেন নায়ক। প্রেম প্রসঙ্গে দুই স্ত্রীর কথাও সেখানে টেনে আনলেন।

কিছুদিন আগে ছেলে জুনেইদের সিনেমা ‘লাভইয়াপ্পা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। সেখানেই নিজের রোমান্টিক মনোজগতের কথা প্রকাশ করেন এ বলিউড তারকা। তিনি বলেন, ‘আমি এখনো সত্যিকারের প্রেমে বিশ্বাস করি।’ তিনি কসম কেটে বলেন, ‘আমি একজন ভীষণ রোমান্টিক মানুষ। শুনতে খুব মজার লাগলেও আমার দুই স্ত্রীকেই জিজ্ঞেস করতে পারেন।’

আমির খান ছেলের সামনেই নিজের প্রেমজীবন নিয়ে এমন কথা বললেন। ব্যক্তিগত জীবন নিয়েও আমির খান খোলামেলা কথা বললেন। রিনা-কিরণের সঙ্গে বিয়ে ভাঙার পরও যে সাবেক স্ত্রীদের প্রতি তার শ্রদ্ধা এবং সম্মান অটুট, সে কথাও জানালেন তিনি। আমির আরও বলেন, ‘সত্যিকারের ভালোবাসা মানুষকে নিজের মূল্য বোঝায়, নিজেকে ভালোবাসতে শেখায়। উলটো দিকের মানুষটাকেও তখন যত্ন, ভালোবাসায় ভরিয়ে দেয়।’

বলিউডে কাজের মাধ্যমে ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা পেলেও ব্যক্তিগত জীবনে একাধিকবার আমির খানের সম্পর্ক ভেঙেছে। ক্যারিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। জুনেইদ ও ইরা, দুই সন্তান তাদের। শোনা যায়, আমিরের সফল ক্যারিয়ারেও রিনার অবদান রয়েছে।

আমিরের প্রথম স্ত্রী ‘লগান’ সিনেমার অন্যতম প্রযোজক ছিলেন। এ সিনেমারই সহকারী পরিচালক কিরণ রাওয়ের প্রেমে পড়েন এ অভিনেতা। রিনা দত্তর সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে কিরণকে বিয়ে করেন আমির। সারোগেসির মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। ২০২১ সালের জুলাই মাসে ডিভোর্সের ঘোষণা করেন আমির-কিরণ। যৌথভাবে ছেলে আজাদের দায়িত্ব নেওয়ার কথাও জানান। কিন্তু সম্পর্ক ভাঙার পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে বলেই আমির জানাচ্ছেন।

‘কফি উইথ করণ’ শোয়ে এ বিষয়ে একবার প্রশ্ন করা হলে আমির খান বলেন, ‘এখনো দুজনের প্রতিই আমার ভালোবাসা ও সম্মান রয়েছে। আমরা আজীবন পরিবার হিসেবেই থাকব। যতোই ব্যস্ত থাকি না কেন প্রতি সপ্তাহে একবার অন্তত তাদের সঙ্গে দেখা করি।’

শুধু তাই নয়, মেয়ে ইরা খানের বিয়ের সময়ও বিগ ফ্যাট হ্যাপি ফ্যামিলি হিসেবে একফ্রেমে ধরা দিয়েছিলেন আমির খান, কিরণ রাও, রিনা দত্তরা। বিয়ের অনুষ্ঠানে সাবেক স্ত্রীর সঙ্গে মিস্টার পারফেকশনিস্টের গভীর রসায়নে ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

প্রেম নিয়ে ছেলের সামনে খোলামেলা আমির খান

আপডেট টাইম : ১১:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫