ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য

তাহসান-রোজার হানিমুনের ছবি-ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্কঃ নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সংগীতশিল্পী তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদের মধুচন্দ্রিমার ছবি ও ভিডিও। এ মুহূর্তে নব দম্পতি মালদ্বীপে অবস্থান করছেন।বিয়ের পরপরই নানা আলোচনা-সমালোচনা শুরু হয় এই বিয়ে নিয়ে। তবে সেসব পাশে রেখে ৭ জানুয়ারি সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন তাহসান ও রোজা।

হানিমুনের উদ্দেশে এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। সেখানে চমৎকার সময় কাটাচ্ছেন তারা। ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তাহসান ও রোজা আহমেদের মধুচন্দ্রিমার ছবি ও ভিডিও।

রোববার (১২ জানুয়ারি) তাহসান কোনো ছবি কিংবা ভিডিও পোস্ট না করলেও স্ত্রী রোজা আহমেদ বেশকিছু ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সেখানে ভেসে ওঠে দুইজনের ভালোবাসায় মাখা এক ‘মধুর মুহূর্ত’। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা। যা প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

ছবি ও ভিডিওর ক্যাপশনে রোজা লিখেছেন, জীবনের চাদরে আমাদের সুতা চিরকাল জড়িয়ে আছে। ভালোবাসা এত শক্তিশালী, এত ঐশ্বরিক!

এদিকে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, মধুচন্দ্রিমায় সাগরপাড়ে বালুময় বিচে হাঁটছেন রোজা। এ সময় তিনি পরেছিলেন একটি লাল রঙের স্লিভলেস ক্লাসিক। আর তাহসান পরেছিলেন গোলাপি রঙের শার্ট আর সাদা রঙের থ্রিকোয়াটার প্যান্ট।

গোধূলি লগ্নে প্রকৃতির সৌন্দর্য আর নব দম্পতির খুশি মিলেমিশে একাকার ছবিতে। রোমান্টিক আবহে দারুণ উচ্ছ্বাসিত নব দম্পতি। যা দেখে নেটিজেনরা বলছেন, জীবনের সেরা মুহূর্ত পার করছেন এ জুটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

তাহসান-রোজার হানিমুনের ছবি-ভিডিও ভাইরাল!

আপডেট টাইম : ০৬:১০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫