ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

দেশে জিয়াবাদ বা মুজিববাদ চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিটিজেন প্রতিবেদকঃ জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না। দেশে সবার ওপরে জনগণ থাকবে। জিয়াবাদ বা মুজিববাদও আর চাই না। বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর রূপায়ন সেন্টারে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘কোনো আদর্শিক বিভাজনে কেউ যাবেন না। এখানে লাল সন্ত্রাস, নেভি সন্ত্রাস, সবুজ সন্ত্রাস—অনেক সন্ত্রাস আসবে। চব্বিশের গণ–অভ্যুত্থানের পর আমরা কোনো জাতিগত বিদ্বেষ চাই না, কোনো সন্ত্রাসী কার্যক্রম চাই না। আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। জনগণের মূল্যায়নে সংবিধান তৈরি হবে, জনগণকে ফোকাস করে।

তিনি বলেন, একাত্তরের পর জনগণকে অন্ধকারে রেখে একটি সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধানের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি তৈরি করা হয়েছিল। বিভাজনের রাজনীতি যে সংকট তৈরি করেছে, সেই সংকটের একটা পর্যায়ে এসে চব্বিশের গণ-অভ্যুত্থান হলো।

বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনকে ‘অন্ধকার সময়’ উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সেই সময়ের অজানা অধ্যায়গুলো নিয়ে অনেকে কাজ করছেন। দিন দিন এই বিষয়গুলো মানুষের সামনে ধীরে ধীরে উঠে আসছে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নতুন যে রাজনৈতিক দল আসবে, সেখানে পড়াশোনা ও আলোচনার চর্চা অব্যাহত রাখা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

দেশে জিয়াবাদ বা মুজিববাদ চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট টাইম : ০১:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫