ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে

শিক্ষার গুণগত মানের দিকে দৃষ্টি দিতে হবে : ডিএমপি কমিশনার

সিটিজেন প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, ক্লাসে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে ছাত্র-ছাত্রীদের। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দূর্নীতি না করার শিক্ষা দিতে পিতা-মাতার পাশাপাশি শিক্ষকদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শনিবার (২৫ জানুয়ারি) রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ক্লাসের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে। সততা, নম্রতা, গুরুজনে শ্রদ্ধা ও অন্যায় বা দুর্নীতি না করার শিক্ষা দিতে পিতামাতার পাশাপাশি শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দেশকে গড়ে তুলতে হলে নীতি-নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার বিকল্প নেই।

অভিভাবকদের উদ্দেশ্যে নগর পুলিশ প্রধান বলেন, আপনারা বাচ্চাদের ছোট ছোট ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। অন্যথায় বাচ্চারা ছোট ছোট ভুল করতে করতে বড় ভুল করে ফেলতে পারে। তাছাড়া বাচ্চারা কাদের সঙ্গে চলাফেরা করছে সেদিকেও দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি সবাইকে ভালোভাবে ইংরেজি শিখতে হবে। বিদেশি ভাষা বলে ইংরেজিকে অবহেলা করা যাবে না। বিশ্বায়নের এই যুগে মাতৃভাষা ভালোভাবে রপ্ত করার পাশাপাশি ভালো করে ইংরেজি শেখার বিকল্প নেই।

তিনি আরও বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে অনেক ছাত্র-ছাত্রী হতাহত হয়েছে, এটা খুবই দুঃখজনক। আমি আন্দোলনে শহীদদের মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। শহীদদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। দেশকে গঠন করতে পড়াশোনা করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

শিক্ষার গুণগত মানের দিকে দৃষ্টি দিতে হবে : ডিএমপি কমিশনার

আপডেট টাইম : ০৯:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫