ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

সিটিজেন প্রতিবেদকঃ রাজধানীর নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে ছাত্রদল নেতা (পরে বহিষ্কৃত) মিথুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় দুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান (বিল্লাল) ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মুস্তাক আহাম্মদকে (চঞ্চল) সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম (রাকিব) ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

এর আগে সোমবার ‘পুলিশের ওপর হামলায় ছাত্রদল-যুবদলের ছয় নেতা-কর্মী শনাক্ত’ শিরোনামে সংবাদমাধ্যমে সংবাদ ছাপা হয়। এতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে (পরে বহিষ্কৃত) ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছাত্রদল-যুবদলের ছয় নেতা-কর্মীকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে দুইজন শুক্রবার ভোরে রাজধানীর নিউমার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনাক্ত হওয়া ছয় ছাত্রদল নেতা হলেন কলাবাগান থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহসাধারণ সম্পাদক মেহেদি হাসান (বেলাল), কলাবাগান থানা ছাত্রদলের সদস্য আল ওয়াসি (এরিক), ধানমন্ডির যুবদলের কর্মী মো. শরিফুল ইসলাম (দুর্জয়), ধানমন্ডি থানা যুবদলের সাবেক সহসভাপতি আশরাফুল আলম পারভেজ ও ধানমন্ডি থানা ছাত্রদলের নেতা চঞ্চল ও কর্মী সালমান।

ঘটনার দিন থানার সামনে যে ৪০-৫০ জন জড়ো হন, তাদের নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

আপডেট টাইম : ০৩:৩০:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫