ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

দুদক চেয়ারম্যান জনআস্থা অর্জন করতে বলেন কর্মকর্তাদের

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সততা, কাজ, মেধা, দক্ষতা ও মননশীলতা দিয়েই জনআস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, অফিসের সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা, আইন-কানুন মেনে চলাই কর্মকর্তা-কর্মচারীদের বিধিবদ্ধ দায়িত্ব।
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে ‘অফিসের নিরাপত্তা, অফিস শৃঙ্খলা ও অফিসিয়াল আচরণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সে কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

দুদুক চেয়ারম্যান বলেন, গত তিন বছরে কমিশনের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে একাধিকবার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউসনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণের এ ধারা অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, এ প্রশিক্ষনের মূল উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি। কার্যকর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পেলেই জনআস্থা বৃদ্ধি পাবে।

সুপারভাইজিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ইকবাল মাহমুদ বলেন, অধীন কর্মকর্তাদের প্রতি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনার নিয়ম-কানুন অনুসরণ করে দায়িত্ব পালন করবেন।

এ প্রশিক্ষণ কোর্সে কমিশনের পরিচালক, উপ-পরিচালক, সহকারী পরিচালক ও উপ-সহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

দুদক চেয়ারম্যান জনআস্থা অর্জন করতে বলেন কর্মকর্তাদের

আপডেট টাইম : ১২:১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯