বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার তারেক রহমান ছিন্নমূল মানুষদের নিয়ে ভাবেন পঞ্চগড়ের শিশু পল্লীর ১৬০ শিশুর ঈদের গল্প ইরান যুদ্ধের বিমান দুর্ঘটনায় নিহত মার্কিন বিমান কর্মীদের লাশ গ্রহণে ট্রাম্প আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে উন্নয়নের কাণ্ডারি চেয়ারম্যান রেজাউল করিম: স্বচ্ছতার সাথে ভিজিএফ এর চাল বিতরণ সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি

তাকে আল্লাহ ওপর ছেড়ে দিয়েছি, মাগুরার শিশুটির মা

  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

সিটিজেন নিউজ ডেস্ক: মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশু আছিয়ার মা জানিয়েছেন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন তাঁর মেয়ে নড়াচড়া করছে না। মেয়েটির অবস্থা সংকটাপন্ন।

শিশুটির মা গণমাধ্যমকে বলেন, ‘মেয়ের অবস্থা ভালো না। আজও সে নড়াচড়া করছে না। তাকে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। সবার কাছে দোয়া চাই।’ এসময় ধর্ষণে জড়িতদের ফাঁসি দাবি করেন তিনি।

এদিকে শিশুটিকে ধর্ষণের মামলার তিন আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার মাগুরা কারাগার থেকে তিনজনকে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নিয়ে আসে পুলিশ। এরপর ডিএনএ ম্যাচিংয়ের জন্য ফরেনসিক বিভাগ নমুনা সংগ্রহ করা হয়।

আসামিরা হলেন- শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী সজিব শেখ ও ভাশুর রাতুল শেখ।

এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে ফাঁসির দাবিতে মঙ্গলবার মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে ছাত্র-জনতা। স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি মিছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরের সামনে গিয়ে শেষ হয়। এখানে বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, ‘অবিলম্বে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্ত এবং বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। দেশের সব ধর্ষণের বিচারকার্য শেষ করতে হবে, বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করতে হবে।’

বক্তারা আরও বলেন, ‘যদি সুষ্ঠু বিচার হয় তাহলে ভবিষ্যতে কেউ আর এমন কাজ করবে না।’

এর আগে, গত রোববার রাতে আদালত বসিয়ে চার আসামির রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে হিটুর সাত দিন ও অপর তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব হোসেন জানান, মঙ্গলবার ভোরে পুলিশ কারাগার থেকে আসামিদের ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে নিয়ে গেছে।

সম্প্রতি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশুটি। ঢাকা সিএমএইচে তার চিকিৎসা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com