ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

তুলসি গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোন প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ডের বক্তব্যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কোন প্রভাব পরবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ খাদের কিনারায় ছিল। এখন সেখান থেকে উত্তরণ হয়েছে। নানাজন মনের মাধুরি মিশিয়ে নানা কিছু লিখলেও দেশ ভালো আছে। দেশের অর্থনীতি নিয়ে হতাশার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন ড. সালেহ উদ্দিন আহমেদ।

ব্যবসায়ীরা নানা সময় নানা ধরনের সিষ্টেম করার চেষ্টা করছে অভিযোগ করে অর্থ উপদেষ্টা বলেন, সরকার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পণ্য খালাসের জট খুলেছে। বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

এর আগে গতকাল সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলা হয়, তুলসির এই অভিযোগ ভিত্তিহীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

তুলসি গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে কোন প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

আপডেট টাইম : ০২:০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫