ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ আয়োজন পটুয়াখালীতে

অনলা্ইন ডেস্ক,সিটিজেন নিউজ: পটুয়াখালী জেলায় নারী উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন এবং পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ বিষয়ে স্কাউট ভবনে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে ক্যাটারিং, বিউটি পার্লার, বুটিক ও হস্তশিল্পসহ বিভিন্ন ব্যবসায়ে নিয়োজিত নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন। গত ২৩ জুলাই মঙ্গলবার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ও নারী উদ্যোক্তা উন্নয়ন উইং এর প্রধান ফারজানা খান এবং পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইসমাত জেরিন খান। ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান পটুয়াখালীতে নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী জেলার নারী উদ্যোক্তাসহ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান তৈরি করে পটুয়াখালী জেলার বেকারত্ব দূরীকরণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে এরুপ প্রশিক্ষণ ভবিষ্যতে আরও ব্যাপকভাবে আয়োজনের জন্য এসএমই ফাউন্ডেশন এবং পটুয়াখালী উইমেন চেম্বারের প্রতি আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

‘নারী উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ আয়োজন পটুয়াখালীতে

আপডেট টাইম : ০২:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯