ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

হোয়াইটওয়াশের পর আরো এক দুঃসংবাদ পেল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: নিউজিল্যান্ড সফর ভুলে যেতে পারলেই বাঁচে পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ ১-২ ব্যবধানে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছে তারা। এমন ব্যর্থ সফরের পর যখন মুখ লুকানোর জায়গা খুঁজছেন দলটির ক্রিকেটাররা, তখনই আরেকটি দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান।তৃতীয় ওয়ানডেতে ধীর গতিতে ওভার সম্পন্ন করায় পাকিস্তান দলকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

শনিবার মাউন্ট মাউঙ্গানুইয়ে হওয়া ম্যাচে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করায় এই শাস্তি দেওয়া হয়।

এই সিদ্ধান্ত দিয়েছেন এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো। সময়ের অতিরিক্ত সুযোগ হিসেবেও বিবেচনা করা হয়েছিল। তবুও মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করে ফেলে।

আইসিসির আচরণবিধির ধারা ২.২২ অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত ওভার পূর্ণ না করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ কাটা হয়।

রিজওয়ান অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তিও মেনে নেন। তাই আলাদা করে শুনানির দরকার হয়নি।

এই অভিযোগ এনেছেন মাঠের দুই আম্পায়ার ক্রিস ব্রাউন এবং পল রেইফেল, সঙ্গে ছিলেন তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েন নাইটস।

উল্লেখযোগ্য যে, এই সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও ধীর ওভার রেটের জন্য পাকিস্তান দলকে জরিমানা করা হয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

হোয়াইটওয়াশের পর আরো এক দুঃসংবাদ পেল পাকিস্তান

আপডেট টাইম : ০৫:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫