ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

ময়মনসিংহের ৫ নম্বর জাটিয়া ইউপির উপ নির্বাচন বাতিল

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৫ নম্বর জাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ নির্বাচন বাতিল ঘোষণা করেছেন আদালত।

বহিষ্কারাদেশ নিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার (২৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

জানা গেছে, জাটিয়া ইউপির চেয়ারম্যান শামসুল হক ঝন্টুকে অনাস্থার মাধ্যমে বহিষ্কারের আদেশ হাইকোর্ট অবৈধ ঘোষণা করায় তিনি চেয়ারম্যান পদে বহাল থাকছেন। ফলে বৃহস্পতিবার (২৫ জুলাই) উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও আইনজীবী পলাশ চন্দ্র রায়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, রুল যথাযথ ঘোষণা করে ইউপি চেয়ারম্যান শামসুল হক ঝন্টুকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বহিষ্কারাদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। এতে তিনি চেয়ারম্যান পদে বহাল থাকছেন। তার বহিষ্কারের প্রেক্ষিতে জাটিয়া ইউনিয়নের উপ নির্বাচন ঘোষণা করা হয়েছিল। তাও বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে ওই ইউপিতে বৃহস্পতিবারের উপ নির্বাচন আর হচ্ছে না।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ এপ্রিল ঈশ্বরগঞ্জের জাটিয়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন শামসুল হক ঝন্টু। পরে ইউপির সদস্যরা একত্রিত হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার সিদ্ধান্ত নেন। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এ অনাস্থা আবেদন গ্রহণ করে শামসুল হক ঝন্টুকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কারাদেশ জারি করে। এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বহিষ্কৃত চেয়ারম্যান। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত মার্চে তার বহিষ্কারাদেশ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

ময়মনসিংহের ৫ নম্বর জাটিয়া ইউপির উপ নির্বাচন বাতিল

আপডেট টাইম : ০১:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯