ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

সিটিজেন প্রতিবেদক: হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

সস্প্রতি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান একেএম মাহবুব মোরশেদ, বিজিনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান মো. মজনুজ্জামান ও ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন প্রধান নজরুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংক প্রতি বছর আশকোনাস্থ হজক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজ যাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহারসামগ্রী দিয়ে আসছে। এ বছর হজযাত্রীদের নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে ইসলামী ব্যাংক চালু করেছে হজ প্রিপেইড কার্ড। এ কার্ডে সবোর্চ্চ ১২০০ ডলার বা ১ লাখ ৫০ হাজার টাকা লোড করা যাবে। হজযাত্রীরা সৌদি আরবের যেকোনো এটিএম থেকে এ কার্ড ব্যবহার করে সৌদি রিয়াল উত্তোলন ও কেনাকাটা করতে পারবেন। এ কার্ড হজবুথ ছাড়াও ইসলামী ব্যাংকের যেকোনো শাখা-উপশাখা থেকে সংগ্রহ করা যাচ্ছে।

এ বুথে বাংলাদেশি টাকার বিনিময়ে সৌদি রিয়াল নগদ সরবরাহ এবং ডেবিট ও খিদমাহ কার্ডে ডলার এন্ডোর্স করে দেওয়া হচ্ছে। হজযাত্রীরা এখানে এটিএম বুথ থেকে নগদ উত্তোলনের সুবিধাও পাচ্ছেন। দিন-রাত ২৪ ঘন্টা ব্যাংকিং সেবা ছাড়াও ব্যাংকের পক্ষ থেকে উপহার হিসেবে হজ পালনের নিয়মাবলী ও প্রক্রিয়া সম্পর্কে সচেতন করতে বিভিন্ন তথ্য সম্বলিত লিফলেট ও হজ গাইডলাইন প্রদান করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

আপডেট টাইম : ০৭:৩৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫