ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শাহবাগে বিক্ষোভ : যানচলাচল বন্ধে মানুষের চরম ভোগান্তি

সিটিজেন প্রতিবেদক: বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের মুখে বন্ধ রয়েছে শাহবাগ মোড়ের সব রাস্তা। এতে করে এই রাস্তা দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যাতায়াতের সব গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম  ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (১০ মে) শাহবাগ মোড় ও এর আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে৷

বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে জাতীয় জাদুঘর এবং শাহবাগ থানা সংলগ্ন রাস্তা। বাংলামোটর, আজিজ সুপার মার্কেট ও মৎস্যভবনমুখী রাস্তাও বন্ধ রয়েছে। ফলে নানা শ্রেণি-পেশার মানুষ তাদের গাড়ি নিয়ে এসব রাস্তায় প্রবেশ করতে না পেরে বিড়ম্বনার কথা জানিয়েছেন। এদিকে চলমান আন্দোলন ঘিরে শাহবাগে আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

আতিয়ার রহমান নামে এক বাইক চালক বলেন, আমি পল্টন থেকে মিরপুর যাবো। ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে জাদুঘরের সামনের রাস্তা দিয়ে যাবো ভাবছি। কিন্তু এদিকে রাস্তা বন্ধ। রাস্তা যে বন্ধ এটাও তো জানি না। এখন অনেকদূর ঘুরতে হবে। সরকার দাবি মানলেই তো পারে। আর এ আন্দোলন উপদেষ্টার বাসার সামনেই হতে পারে তাহলে তো আমাদের ভোগান্তি হয় না।

ইকরামুল নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, প্রতিদিন কোনো না কোনো রাস্তা বন্ধ থাকে। এমন চলতে থাকলে প্রতিদিন ঘোষণা দিয়ে দিক আজ এই রাস্তা বন্ধ থাকে কাল ওই রাস্তা। যত ভোগান্তি সাধারণ মানুষের।

গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ছাত্র-জনতা। এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশের মঞ্চ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শাহবাগে বিক্ষোভ : যানচলাচল বন্ধে মানুষের চরম ভোগান্তি

আপডেট টাইম : ০২:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫