ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাকিবুল-আকবরের ঝড়ে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক: রাজশাহীতে রোমাঞ্চকর এক জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। ৩০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ দুই ওভারে ২৭ রান প্রয়োজন ছিল অধিনায়ক আকবর আলীর দলের।

আজ সোমবার রাজশাহীতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে আকবর আলীর নেতৃত্বাধীন দলটি।

জয়ের লক্ষ্যে ৩০২ রান তাড়া করতে নেমে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। এমন চাপের মুহূর্তে দলের হয়ে নায়ক হয়ে ওঠেন রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ। ৪৯তম ওভারে আন্দিলে মকগাকানার করা ওভারে দুজনে মিলে ৩টি ছক্কায় ২০ রান তুলে নিয়ে জয় সহজ করে তোলেন। তোফায়েলের এক ছক্কার বিপরীতে রাকিবুল হাঁকান দুইটি।

শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৭ রান। তারা সেটি দুই বল হাতে রেখেই তুলে নিয়ে নিশ্চিত করেন রোমাঞ্চকর জয়। দুজনই ২৪ রানে অপরাজিত থাকেন এবং শেষ মুহূর্তে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে মফিজুল ইসলাম রবিনের ব্যাটে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। ইনিংস ওপেন করে তিনি খেলেন দারুণ এক ৮৭ রানের ইনিংস, যাতে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।

ওপেনিংয়ে জিশান আলমের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন রবিন। জিশান করেন ৩১ রান। মাঝে এক পর্যায়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন সাতে নেমে ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন অধিনায়ক আকবর আলী। ইনিংসটি সাজানো ছিল ৪টি চার ও ২টি ছক্কায়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দুইটি হাফ-সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহগড়ে। কনর এস্টারহুইজেন ৭১ ও আন্দিলে সিমিলানে করেন ৬১ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল, তিনি শিকার করেন ৩টি উইকেট।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বুধবার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাকিবুল-আকবরের ঝড়ে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

আপডেট টাইম : ০৮:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫