ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

পুলিশের হাতে আর থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজেন প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র থাকবে না। এ ধরনের অস্ত্র শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের কাছে থাকবে। একইসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তাদের (পুলিশের) কাছে থাকা মরণাস্ত্র জমা দিতে হবে। কবে থেকে সিদ্ধান্ত বাস্তবায়ন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আজকে কেবল মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হলো। সিদ্ধান্ত বাস্তবায়নে তো একটু সময় লাগে।

পুলিশ যখন অপারেশনে যাবে তখন কি করবে জানতে চাইলে তিনি বলেন, এপিবিএন এর কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ অপারেশনে মারণাস্ত্রের তো দরকার নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অন্যান্য বিষয়ের সঙ্গে পুলিশকে মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি দেখবে বলেও জানিয়েছেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে। শ্রমিকরা তাদের অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে তাদের সেটি করতে দেওয়া হবে না। শ্রমিকদের বৈধ দাবি অবশ্যই মালিকদের পূরণ করতে হবে। অবৈধ দাবি কোনো অবস্থায় বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ঈদে গরুর হাটে চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টির খপ্পরে পরে সাধারণ মানুষ। সেজন্য আমরা নির্দেশ দিয়েছি। হাট কমিটি স্বেচ্ছাসেবক রাখে শুধু হাসিলের টাকা দিয়েছে কিনা সেটা দেখার জন্য। আমরা এবার বলেছি প্রতি হাটে ১০০ আনসার রাখতে হবে। যারা সাধারণ মানুষের নিরাপত্তা দেবে। একই সঙ্গে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারে। রাস্তায় যেন কোনো রকমের চাঁদাবাজি না হয়। গোয়েন্দা সংস্থাকে বলে দেয়া হয়েছে কোথাও যদি কোনো ধরনের চাঁদাবাজি হয় তারা ব্যবস্থা নেবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পুলিশের হাতে আর থাকবে না মারণাস্ত্র: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫