ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

‘যোগ্য নেতৃত্ব না থাকলে এনসিপিকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই

সিটিজেন প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‌‘আগামী নির্বাচনে শুধু প্রতীকের দিকে তাকিয়ে নয়, যোগ্য নেতৃত্ব বিবেচনায় রেখে ভোট দিতে হবে। যদি দেখা যায় এনসিপি থেকে যোগ্য নেতৃত্ব আসেনি, তাহলে আমাদের ভোট দেওয়ারও প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার পথসভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদেরকে সচেতন হতে হবে। নিজেরা যদি দুর্নীতি না করি তাহলে আমাদের নেতা কখনও দুর্নীতিবাজ হতে পারবে না। আর আগের মতো যদি ভোট বিক্রি করে দেই, তাহলে ৫ বছর আমাকে নির্যাতন করবে, জুলুম করবে, আমি মুখ ফুটে একটা কথা বলতে পারবো না। সেজন্য আমাদেরকে আগে সচেতন হতে হবে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমাদের পরিবার থেকে। আমার বাবার ইনকামের স্বচ্ছতা আছে কিনা সেই প্রশ্ন করার সৎ সাহস থাকতে হবে। আপনার বাবার বেতন ৪০ হাজার টাকা। বাসা ভাড়া দিচ্ছে ২৫ হাজার টাকা, আপনাকে আইফোন কিনে দিচ্ছে দেড় লাখ টাকার। আপনার বাবার ইনকামকে যদি প্রশ্ন করতে না পারেন, তাহলে আপনার যথাযথ শিক্ষা এখনও পর্যন্ত হচ্ছে না।

এসময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেনও উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

‘যোগ্য নেতৃত্ব না থাকলে এনসিপিকেও ভোট দেওয়ার প্রয়োজন নেই

আপডেট টাইম : ০৮:৩৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫