ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

এমন হারের পর যা বললেন সাকিব

ক্রীড়া ডেস্ক: এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এমন হতাশার দিনে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পেয়েছেন তানজিম হাসান সাকিব। যার মাধ্যমে তিনি একটি বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছেন। ইতিহাসের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নয় নম্বরে ব্যাট করতে নেমে ফিফটি করেছেন বাংলাদেশি এই টেল-এন্ডার।

ম্যাচ শেষে তানজিম সাকিব বলেন, ‘আসলে উইকেট হিসেব করলে এখানে পিএসএলেও দেখা গেছে ২০০ রান অনেক সহজে হচ্ছে। ২০০ রান তাড়া করার মতোই। প্রথম ম্যাচেও লিটন (দাস) ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম। সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছি। এখানেই ব্যাকফুটে চলে যাচ্ছি।’

টানা উইকেট হারানো বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ বলে মনে করছেন ডানহাতি এই তরুণ পেসার, ‘এটা অবশ্যই চিন্তার জায়গা। আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে। সেটাই আমাদের প্রধান সমস্যা। আমাদের রান অটো চলে আসে। যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি। টি-টোয়েন্টিতে যে দল ১০ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি। আমাদের এই জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’

স্কোয়াডে থাকা ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করে এসেছেন বলে তাদের ওপর কামব্যাকের বিশ্বাস আছে তানজিম সাকিবের, ‘যারা দলে আছেন সবাই সব জায়গায় প্রমাণিত। আমার মনে হয় তারা হয়তো একটু ছন্দের বাইরে আছে। আমি আমার টিমমেটদের ওপর অনেক বেশি বিশ্বাস রাখি। আমি আশা রাখি তারা পরের ম্যাচে কামব্যাক করবে। আমি মনে করি, ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

এমন হারের পর যা বললেন সাকিব

আপডেট টাইম : ০১:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫