ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

সিটিজেননিউজ ডেস্ক: বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ জুন) ব্রিটেনের রাজার সঙ্গে একান্ত সাক্ষাতের জন্য পৌঁছালে তিনি প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। পরে প্রায় আধা ঘণ্টা তারা বৈঠক করেন।

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে প্রেস সচিব বলেন, সংস্কারের উদ্যোগ নিয়ে রাজার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।

৩০ মিনিটের বৈঠকটি সৌহার্দপূর্ণ বৈঠক হয়েছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এটি। কিংস চার্লস ড. ইউনূসের পুরো কাজ সম্পর্কে জানেন।

প্রধান উপদেষ্টার কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ড পাবেন, সেটি পুরো বাংলাদেশের জন্য সম্মানের। মাইক্রোক্রেডিট পুরো বিশ্বের দারিদ্র্য দূর করতে কাজ করেছে, এসব অবদানকে স্বীকৃতি দিতেই এই অ্যাওয়ার্ড।’

পাচার হওয়া অর্থ ফেরাতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও ফলপ্রসূ ধারাবাহিক বৈঠক করছেন বলে জানান প্রেস সচিব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত সাক্ষাৎ

আপডেট টাইম : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫