ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুটিন ভেনেজুয়েলার সংস্কার নিয়ে মতামত সংগ্রহে মাচাদো, উচ্ছ্বাস-আবেগে সাধারণ মানুষের সাড়া নারীর যোগ্যতার স্বীকৃতি পুরুষ আসলে সহজে দিতে চায়না। সমাজের পুরুষের এটা হবি, শিকড়ের টান ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে কানাডার জনপ্রিয় খাবার পুতিন সন্ত্রাস দমনে শেরপুরে যুবদলের প্রস্তুতি ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ইরানের বন্দরে আরোপিত অবরোধ অমান্যকারী জাহাজে মার্কিন বাহিনীর গুলিবর্ষণ

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সিটিজেননিউজ ডেস্ক: চার দিনের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (স্থানীয় সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি লন্ডন ত্যাগ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনব্যাপী (১০-১৩জুন) যুক্তরাজ্য সফরকালে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে প্রধান উপদেষ্টার এই যুক্তরাজ্য সফরে বাংলাদেশের পাঁচটি অর্জনের কথা তুলে ধরেন।

প্রেস সচিব যে অর্জনের কথা জানান সেগুলো হলো-

১. রাজা চার্লসের কাছ থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার এবং ব্রিটিশ রাজার সঙ্গে ৩০ মিনিটের একান্ত বৈঠক। এটি গত বছরের জুলাই মাসের গণজাগরণ এবং এরপর বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তনের একটি আন্তর্জাতিক স্বীকৃতি।

২. অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দলের নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠক। এটি ষড়যন্ত্রকারীদের জন্য একটি ‘গেম ওভার’ মুহূর্ত।

৩. যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এক শীর্ষ হাসিনা-ঘনিষ্ঠ ব্যক্তির ৩২০টি সম্পদ জব্দ করেছে, যার মূল্য ১৭০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এনসিএ জানায়, এটি সংস্থাটির ইতিহাসে এককভাবে সর্ববৃহৎ সম্পদ জব্দের ঘটনা। এটি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের, ব্যবসায়ীদের এবং রাজনীতিবিদদের জন্য একটি স্পষ্ট বার্তা। পাশাপাশি, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সম্পদ উদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

৪. বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে ব্রিটিশ মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের একাধিক বৈঠক, যা ভবিষ্যতে সম্পদ পুনরুদ্ধারের জন্য বৈশ্বিক সহযোগিতার ভিত্তি স্থাপন করতে সহায়ক হবে।

৫. রোহিঙ্গা সংকট সমাধানের পথে নতুন আশার আলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৯:১৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫